ঢাকঢোল ও কাঁসার বাজনার তালে নাচছে লাঠিয়াল দলের সদস্যরা। লাঠির বিশেষ কসরতে আক্রমণ ও পাল্টা আক্রমণে রক্ষা ও প্রতিহতের উন্মাদনা। এ যেন লড়াই ও মুগ্ধতার দৃশ্য। আর এ দৃশ্য অবলোকন করতে ভিড় করেছে দূরদূরান্ত থেকে আসা হাজারও মানুষ।গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে মেহেরপুরের গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে এ লাঠিখেলার আয়োজন করা হয়। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে গাংনী ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় লাঠি খেলা। পালাক্রমে ৪টি দল এতে অংশ নেয়।গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলার সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল।ঢাক-ঢোলের বাজনায় ও গানের তালে তালে লাঠি দিয়ে চলে পাল্টা-পাল্টি আক্রমণ। প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে কেউ কেউ ঝাঁপিয়ে পড়ছেন তালে-তালে। হাতে তালি ও হইহুল্লোড়ে লাঠিয়ালদের উৎসাহ জোগাচ্ছেন হাজারও দর্শক। ব্যাপক জনসমাগমে আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে এ যেন এক উৎসবের আমেজ তৈরি হয়।লাঠিয়ালরা জানান, এক সময় আত্মরক্ষার কৌশল হিসেবে লাঠিখেলা প্রচলিত ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে লাঠি খেলা এখন শুধুমাত্র প্রদর্শনী হিসেবে দাঁড়িয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই লাঠিয়াল দলগুলো আরও ভালো করবে বলে মনে করেন নবীন ও প্রবীণ লাঠিয়াল খেলোয়াড়রা।আশপাশ ও দূরদূরান্তের চারটি লাঠিয়াল দল এ খেলায় অংশ নেয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে লাঠিয়াল ও অতিথিদের জন্য আয়োজন করা হয় প্রীতিভোজের। দীর্ঘদিন পর প্রায় অধুনালুপ্ত এ আয়োজনে মুগ্ধতা প্রকাশ করেছেন সবাই। সবার প্রত্যাশা একটাই- এ খেলাকে আগামীতেও যেন বাঁচিয়ে রাখা হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপহারের সেই নৌকা তোষাখানায় জমা দিলেন জ্বালানি উপদেষ্টা
উপহারের সেই নৌকা তোষাখানায় জমা দিলেন জ্বালানি উপদেষ্টা

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানির দেওয়া উপহারের প্রতীকী ‘নৌকা’ সরকারি তোষাখানায় জমা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা Read more

গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. জামাল শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৭ মে) ভোরে উপজেলার জঙ্গলমুকুন্দপুর Read more

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ইয়াসিন শেখ (৪)। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে Read more

বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!
বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আইসিসির সঙ্গে গত মঙ্গলবার বৈঠকের কথা ছিল বিসিবির। কিন্তু Read more

বাকৃবিতে ক্লাস শুরু ৫ অক্টোবর
বাকৃবিতে ক্লাস শুরু ৫ অক্টোবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছয়টি অনুষদ এবং একটি ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে। এর আগে ৩ Read more

বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে: নুর
বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে: নুর

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন