জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ পরে যেভাবে একের পর এক গোল করে দারুণ সব রেকর্ড গড়ছেন আর্লিং হল্যান্ড তা সত্যিই অবিশ্বাস্য। প্রতিপক্ষের গোলমুখে তার ভয়ঙ্কর রূপ চলতি মৌসুমে যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে। তাইতো, তার প্রশংসা করতে গিয়ে কোনো দ্বিধা ছাড়াই দুই গ্রেট লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর তুলনা টানলেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।রোববার (২ নভেম্বর) বোর্নমাউথের ৩-১ ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার সিটি। আর এ জয়ে বড় অবদান আছে হল্যান্ডের। বোর্নমাউথের জালে একাই ২ বার বল পাঠিয়েছেন এই নরওয়েজিয়ান তারকা। এদিন দারুণ একটি কীর্তিও গড়েন নরওয়ে তারকা। প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে টানা চার ম্যাচে দুই বা এর বেশি গোল করার কীর্তি গড়লেন তিনি। তাছাড়া চলতি মৌসুমে ১০ রাউন্ডেই ১৩ গোল করে ফেলেছেন তিনি। তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ৬টি করে গোল করেছেন চার জন।হল্যান্ডের এমন পারফরম্যান্সে অবশ্য খুঁশি সিটি বস পেপ গার্দিওলা। ম্যাচ শেষে প্রশংসায়ও ভাসালেন হল্যান্ডকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অবশ্যই আমরা দারুণ পারফর্ম করেছি, আর্লিং ব্যবধান গড়ে দিয়েছে। বিষয়টা কিছুটা মেসি ও ক্রিস্তিয়ানোর সঙ্গে খেলার মতো। প্রভাব অনেক।’তিনি আরও বলেন, ‘সে কি তাদের পর্যায়ে পৌঁছেছে? ছেলেটার সংখ্যাগুলো দেখেছেন? ওহ ইশ্বর, হ্যাঁ, অবশ্যই সে সংখ্যার বিচারে ক্রিশ্চিয়ানো ও মেসির মানে পৌঁছে গেছে।মেসি ও রোনালদোর সঙ্গে তুলনা করতে গিয়ে সিটি কোচ বলেন, ‘ক্রিশ্চিয়ানো ও মেসির সঙ্গে পার্থক্য হলো, তারা ১৫ বছল ধরে তাদের কাজটা করে যাচ্ছে। মেসি এখনও মেজর লিগ সকারে প্রতিম্যাচে দু্ই বা তিন গোল করছেন। সৌদি আরবে ক্রিশ্চিয়ানোও একই কাজ করছেন। তবে, সে (হলান্ড) তাদের পর্যায়ে পৌঁছে গেছে। এবং তাকে ছাড়া (অর্জন) কঠিন হতো।’এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ২০টি গোল করেছে সিটি। যার মধ্যে ১৩টিই হল্যান্ডের। দলের অন্য কোনো খেলোয়াড় এখন পর্যন্ত একবারের বেশি গোল করতে পারেননি। এতেই গার্দিওলার এমন তুলনার জন্য এমন পারফরম্যান্সই যথেষ্ট নয় কি!আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানাতে প্রবেশ করতে পারবেন ২ জন
বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানাতে প্রবেশ করতে পারবেন ২ জন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে যাত্রীদের বিদায় বা Read more

কারণ ছাড়াই প্রস্রাবের রং ঘোলাটে, কিসের ইঙ্গিত?
কারণ ছাড়াই প্রস্রাবের রং ঘোলাটে, কিসের ইঙ্গিত?

পর্যাপ্ত পানি পান হলে প্রস্রাবের রং স্বচ্ছ থাকে। যা শরীরের জন্য সবুজ সংকেত। কিন্তু পানি পানের পরও অনেকেরই প্রস্রাবের রং Read more

ভোলায় পিতৃত্বের অস্বীকৃতির দায় বইছে এক নবজাতক শিশুর
ভোলায় পিতৃত্বের অস্বীকৃতির দায় বইছে এক নবজাতক শিশুর

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতক শিশুকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক Read more

শব্দদূষণ নিয়ন্ত্রণে আনতে এখন পুলিশও জরিমানা করবে
শব্দদূষণ নিয়ন্ত্রণে আনতে এখন পুলিশও জরিমানা করবে

চলতি বছরের ২৩ নভেম্বর ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ জারি করে অর্ন্তবর্তী সরকার। নতুন নীতিমালার মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি ট্রাফিক সার্জেন্ট Read more

জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার
জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে জিন তাড়ানোর কথা বলে এক ক্ষুদ্র-নৃগোষ্ঠী কিশোরী (১৪) কে ধর্ষণের অভিযোগ উঠেছে সুজন ইসলাম (২৭) নামে এক কবিরাজের Read more

নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান
নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রোববার (২৬ অক্টোবর) বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন