বিএনপির ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক এমপি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গনে এ দোয়া মাহফিলের আয়োজন করে সদর উপজেলা বিএনপি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার রাশেদ হাসান ও মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জল।বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ জেলা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব।প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান অত্যন্ত ভালো মানুষ ছিলেন। টাঙ্গাইল ও ঢাকার উন্নয়নে তিনি অনেক অবদান রেখেছেন। অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। আমি চেষ্টা করব, তাঁর পরিবারের একজন সদস্যের মতো করে তার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দেখতে। পাশাপাশি যমুনা নদীর বেড়িবাধ ও মাহমুদনগর ব্রিজসহ তার সকল অসমাপ্ত কাজ আমি জনগণের ভোটে নির্বাচিত হলে সমাপ্ত করব, ইনশাআল্লাহ।উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান গত ৩১ ডিসেম্বর ঢাকার গুলশানে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। ১ জানুয়ারি বিকেলে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলমত নির্বিশেষে সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে।জানাজা শেষে মরহুমকে টাঙ্গাইলের সন্তোষে নিজ বাড়ির আঙিনায় স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ Read more

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি
জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Read more

ভারতের হামলায় আজাদ কাশ্মীরে ১২ ঘণ্টায় ১৩ জন নিহত
ভারতের হামলায় আজাদ কাশ্মীরে ১২ ঘণ্টায় ১৩ জন নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতের হামলায় ১২ ঘণ্টায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অঞ্চলটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার Read more

মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি

কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতিকে ঘিরে তৈরি হওয়া ভিড় শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। অতিরিক্ত মানুষের চাপে নিরাপত্তা Read more

ছাত্রীকে কুপ্রস্তাব দিলেন গণিত শিক্ষক, বিক্ষোভে প্রধান শিক্ষককে গণধোলাই
ছাত্রীকে কুপ্রস্তাব দিলেন গণিত শিক্ষক, বিক্ষোভে প্রধান শিক্ষককে গণধোলাই

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় গণিত শিক্ষকের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে Read more

ভিপি নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ
ভিপি নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলা প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয়, সরকার এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন