পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাপাড়া দক্ষিণ বালুদিয়ার গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে পাঁচটি পরিবার। শুক্রবার (৬ সেপ্টেম্বর) গভীর রাত আনুমানিক রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ৫টি পরিবারের বসতবাড়ি, হাঁস-মুরগির খামার, ফসল, পাট, রসুন এবং গবাদি পশু সম্পূর্ণভাবে পুড়ে ছাই করে দেয়। আতঙ্কিত হয়ে পরিবারগুলো ঘর থেকে বের হলেও নিজেদের কোনো সম্পদ রক্ষা করতে পারেনি।অগ্নিকাণ্ডে ছাত্তার সরদারের দাবি, তার প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তার ৪০টি হাঁস, ৭০টি কবুতর, ৩টি ছাগল, ১২ মণ রসুন, দুটি হাঁসের খামার এবং বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।অন্যদিকে রবিউল ইসলামের দুইটি বসতঘর, প্রায় ২৫ থেকে ৩০ মণ রসুন, ১৫ মণ পাট এবং ১০টি হাঁস আগুনে পুড়ে গেছে। পরিবারের দাবি, জীবনের সমস্ত সঞ্চয় এক রাতেই শেষ হয়ে গেছে। এছাড়াও আরও তিনটি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, ফসল ও গৃহপালিত পশুপাখিও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।স্থানীয়দের ধারণা, গোয়ালের ভেতরে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আবার কেউ কেউ বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।যোগাযোগ ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। স্থানীয়রা নিজেদের উদ্যোগে পানি ও বালতি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোট ২৫ থেকে ৩০ লাখ টাকার সম্পদ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।ক্ষতিগ্রস্থ ছাত্তার সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সব শেষ হয়ে গেল। হাঁস, কবুতর, ছাগল, খামার কিছুই রইল না। এক রাতেই নিঃস্ব হয়ে গেলাম।”অন্যদিকে রবিউল ইসলাম জানান, “সারা বছরের খরচ চালানোর জন্য যে রসুন আর পাট জমিয়েছিলাম, সব আগুনে শেষ। এখন সন্তানদের নিয়ে কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না।”এদিকে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। তিনি জানান, ক্ষতিগ্রস্থ পরিবারের দ্রুত সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো অবিলম্বে সরকারের সাহায্য ও পুনর্বাসন দাবি করেছেন।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশে একদিনের শোক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে Read more

সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি
সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ ৫ নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে Read more

তরুণদের হাত ধরে গঠিত হবে নতুন বাংলাদেশ: নাহিদ ইসলাম
তরুণদের হাত ধরে গঠিত হবে নতুন বাংলাদেশ: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাজনীতি যারা করছেন, তারা ফ্যাসিবাদের কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি। Read more

নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে
নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ বিচারপতিকে শপথ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা Read more

যশোরে গণপিটুনিতে গরু চোরের মৃত্যু
যশোরে গণপিটুনিতে গরু চোরের মৃত্যু

যশোরের চৌগাছায় গরু চুরির সময় গণপিটুনিতে আহত আলমগীর হোসেনের (৪২) মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) যশোর ২৫০ শয্যা  জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন Read more

আমতলীতে জ্বালানি তেল বিক্রি হচ্ছে খোলাবাজারে, ঝুঁকিতে জনজীবন
আমতলীতে জ্বালানি তেল বিক্রি হচ্ছে খোলাবাজারে, ঝুঁকিতে জনজীবন

বরগুনার আমতলী উপজেলায় কোনো ধরনের অনুমোদন বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই খোলাবাজারে দাহ্য জ্বালানি তেল বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। উপজেলা সদরসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন