আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইনের প্রথম টিজার প্রকাশিত হয়েছে। আজ রবিবার (২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ৪৮ সেকেন্ডের ওই ভিডিও টিজারটি প্রকাশ করা হয়।টিজারটি প্রকাশ করে ফেসবুকে এর ক্যাপশনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন আজ (২ নভেম্বর) থেকে শুরু হলো। প্রথম টিজারে গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) ড. খান সুবায়েল বিন রফিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফেব্রুয়ারি ২০২৬- এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাবো। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ।রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান।প্রকাশিত টিজারের শুরুতেই আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে বলতে দেখা যায়, আমি ভারতে যেটা বলেছি যে, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যা যা করার আমি ভারতবর্ষের সরকারকে সেটা করার অনুরোধ করছি।পরপর প্রহসনের নির্বাচন করা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য সে সময়ে দেশজুড়ে নিন্দার ঝড় তোলে। তার এ ভাইরাল বক্তব্য দিয়েই শুরু হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইনের প্রথম টিজার।টিজারে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) ড. খান সুবায়েল বিন রফিক বলেন, সেইসব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে (জনগণকে) আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন ২০২৬, দেশের চাবি আপনার হাতে।তিনি আরও বলেন, আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছোট পর্দায় আজকের খেলা
ছোট পর্দায় আজকের খেলা

জিম্বাবুয়েতে আজ মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ। এদিকে শেষ দিনে আজ লর্ডস টেস্ট অপেক্ষা করছে রোমাঞ্চ নিয়ে। একনজরে দেখে নিন টিভিতে Read more

আবারও সেলফি পরিবহনের ধাক্কা, মোটরসাইকেল আরোহীর মৃত্যু
আবারও সেলফি পরিবহনের ধাক্কা, মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় তারা মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ Read more

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৭১৫
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৭১৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৫ জন ডেঙ্গুরোগী।এ Read more

কোম্পানীগঞ্জে সাদাপাথরে টাস্কফোর্সের অভিযানে ১৪ জনের কারাদণ্ড
কোম্পানীগঞ্জে সাদাপাথরে টাস্কফোর্সের অভিযানে ১৪ জনের কারাদণ্ড

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অপরূপ সৌন্দর্যে ভরপুর ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে সাদাপাথর লুটপাট করছে দুর্বৃত্তরা। লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান ১৪ জনকে Read more

নিম্নচাপে রূপ নিলো লঘুচাপ, ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা
নিম্নচাপে রূপ নিলো লঘুচাপ, ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা

অমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন