টাঙ্গাইলের ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ নতুন নয়। তবে এবার অভিযোগ শুধু পয়সা বা সামান্য পরিমাণ নয়, লিটারে কোথাও কোথাও ৭ থেকে ৮ টাকার সমমূল্যের তেল কম দেওয়ার প্রমাণ মিলেছে। আর সেই অনিয়ম ধরা পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আকস্মিক অভিযানে।শনিবার (১ নভেম্বর) রাতে ভূঞাপুর পৌর শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও মো. মাহবুব হাসান। হঠাৎ রাতের এই অভিযানে একে একে যাচাই করা হয় প্রতিটি পাম্পের মিটার, মাপ ও মূল্যতালিকা।অভিযানে দেখা যায়, দুইটি প্রতিষ্ঠান নির্ধারিত পরিমাপ অনুযায়ী জ্বালানি সরবরাহ করছে না। কোথাও তেলের ঘাটতি, কোথাও আবার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নিচ্ছে। তাৎক্ষণিকভাবে প্রমাণিত অনিয়মের জন্য মেসার্স ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা ও যমুনা ফিলিং স্টেশনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।ইউএনও মাহবুব হাসান সময়ের কণ্ঠস্বরকে বলেন, একজন ক্রেতা অভিযোগ করেছিলেন, ভূঞাপুরের চারটি পাম্পেই লিটারে ২০–২৫ পয়সা বেশি নিচ্ছে, আবার মাপেও কম দিচ্ছে। আমরা যাচাই করতে গিয়ে দেখি, দুইটি পাম্প ঠিক আছে, বাকি দুইটিতে অনিয়ম ধরা পড়ে। যমুনা ফিলিং স্টেশন তাৎক্ষণিকভাবে সমস্যা ঠিক করেছে, ভাই বন্ধু ফিলিং স্টেশনও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।তিনি আরও বলেন, ন্যায্য ব্যবসা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এই অভিযান নিয়মিত চলবে, যাতে কেউ গ্রাহকের অধিকার হরণ করতে না পারে।উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর ভূঞাপুরে একই অভিযোগে চারটি ফিলিং স্টেশনকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। তার মধ্যে যমুনা ফিলিং স্টেশনকে ১০ হাজার ও ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণের সঙ্গে পুলিশের মতবিনিময়
বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণের সঙ্গে পুলিশের মতবিনিময়

পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের সঙ্গে মতবিনিময় করেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। Read more

ক্লিনিকের অব্যবস্থাপনায় সিজারের ১২ ঘণ্টার মাথায় প্রসূতির মৃত্যু
ক্লিনিকের অব্যবস্থাপনায় সিজারের ১২ ঘণ্টার মাথায় প্রসূতির মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম সন্তান জন্মের মাত্র ১২ ঘণ্টার মধ্যে বাইশ বছর বয়সী কৃষ্ণা রানী নামের এক প্রসূতি Read more

আইসিইউতে ১০ জন, অবস্থা সংকটাপন্ন
আইসিইউতে ১০ জন, অবস্থা সংকটাপন্ন

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হওয়া ১০ জনকে জাতীয় Read more

তালতলীতে শত্রুতার জেরে কৃষাণীর সবজি গাছ উপড়ে ফেলল প্রতিপক্ষ
তালতলীতে শত্রুতার জেরে কৃষাণীর সবজি গাছ উপড়ে ফেলল প্রতিপক্ষ

বরগুনার তালতলীতে পূর্ব শত্রুতার জেরে এক কৃষাণীর ১ একর জমির সবজি গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে মো. আবুল বাশার নামে Read more

ভাইরাল হওয়ার পর পুলিশ খুবই আন্তরিকতা দেখাচ্ছে, মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী
ভাইরাল হওয়ার পর পুলিশ খুবই আন্তরিকতা দেখাচ্ছে, মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী

ঢাকার মোহাম্মদপুরে বৃহস্পতিবার রাতের একটি ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর তিন জনকে গ্রেফতার ও দায়িত্বে অবহেলার অভিযোগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন