রাজধানী ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। যা ‘ভারী বৃষ্টিপাত’ হিসেবে গণ্য হয়। তবে আজ দিনভর আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী, গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় বাতাস উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯৫ শতাংশ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে।অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ (রোববার) সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বামীর স্বীকৃতি পেতে ‘স্ত্রীর বাড়িতে’ অনশনে যুবক
স্বামীর স্বীকৃতি পেতে ‘স্ত্রীর বাড়িতে’ অনশনে যুবক

মাদারীপুরের ডাসারে স্বামীর স্বীকৃতির দাবিতে স্ত্রীর বাড়িতে অনশন করছেন বিশ্বজিৎ পাত্র (২৮) নামের এক যুবক।বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার নবগ্রাম Read more

বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি
বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সহজ জয় পেয়েছে স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে স্লোভাকিয়ার কাছে হেরে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বুলগেরিয়াকে Read more

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৬ শিশুসহ অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। Read more

প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এখন থেকে তাদের অভিভাবকদের পছন্দের মোবাইল ব্যাংকিং হিসাবে যাবে। আগে পুরো অর্থ যেত শুধু নগদের Read more

দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে
দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম Read more

ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত ৫
ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত ৫

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া এবং পশ্চিমে লভিভেরুশ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ফলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন