নেত্রকোনার দুর্গাপুরে নদীপথে ট্রলারে ভারতীয় কম্বল পাচারের সময় ২০০ পিস কম্বলসহ একজনকে আটক করেছে থানা পুলিশ, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও দুইজন নামসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা করেছে।শনিবার (১ নভেম্বর) বিকেলে আটককৃত পাচারকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে উপজেলার সোমেশ্বরী নদীর চৈতাটি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস কম্বলসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।আটক ব্যক্তি উপজেলার চৈতাটি এলাকার সোহেল মিয়া (৪৮)। মামলার অন্যান্য আসামিরা হলেন, উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের রাশেদুল ইসলাম (৩২) ও শংকরপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৮)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমেশ্বরী নদীপথে ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করে ভারতীয় কম্বল পাচারের অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর সময় সোহেল মিয়া নামের একজনকে আটক করা হয়। জব্দ করা হয় ইঞ্জিন চালিত নৌকা ও ২০০ পিস ভারতীয় কম্বল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে এইসব ভারতীয় কম্বল এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল এই চক্রটি।এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। মামলা দায়েরের মাধ্যমে আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের চারদিন পর ছিল মেয়ের বিয়ে, আগুনে সব হারিয়ে নিঃস্ব অটোরিকশা চালক
ঈদের চারদিন পর ছিল মেয়ের বিয়ে, আগুনে সব হারিয়ে নিঃস্ব অটোরিকশা চালক

কোরবানির ঈদের আনন্দের রেশ তখনো কাটেনি। ঈদের চার দিন পর ছিল অটোরিকশা চালক জানে আলমের একমাত্র মেয়ের বিয়ের দিন। মেয়ের Read more

ইসরায়েল বিশ্বকে ‘পারমাণবিক মহাবিপর্যয়ের’ দিকে ঠেলে দিচ্ছে: রাশিয়া
ইসরায়েল বিশ্বকে ‘পারমাণবিক মহাবিপর্যয়ের’ দিকে ঠেলে দিচ্ছে: রাশিয়া

ইসরায়েল ইরানে হামলার মাধ্যমে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নিরাপত্তায় গুরুতর হুমকি সৃষ্টি করেছে। পাশাপাশি বিশ্বকে ‘পারমাণবিক মহাবিপর্যয়ের’ দিকেও ঠেলে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই Read more

আবারও টেস্টে বাংলাদেশের অধিনায়ক শান্ত
আবারও টেস্টে বাংলাদেশের অধিনায়ক শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে গত জুনে বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল। সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে আচমকা ওই Read more

ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতা
ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের হাতে ধানের শীষ আকৃতির প্লাস্টিকের Read more

মৌলভীবাজারে ১১০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ১
মৌলভীবাজারে ১১০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ১

মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কের হার্ডওয়্যার ব্যবসায়ী শাহ ফয়েজুল রহমান রুবেল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জুয়েল মিয়া (২২) Read more

পুরান ঢাকার ‘হাজী’, ‘নান্না’ বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা 
পুরান ঢাকার ‘হাজী’, ‘নান্না’ বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা 

রেস্তোরাঁয় প্রবেশের শুরুতেই সাইনবোর্ডে বড় করে লেখা পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজীর বিরিয়ানি হাউজ। একই দোকানের ভিতরে প্রবেশ করতে চোখে পড়লো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন