কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি একটি রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বক্তব্য ব্যবহার করা হয়েছিল।শনিবার (১ নভেম্বর) দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় কার্নি জানান, বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের আয়োজিত এক নৈশভোজে ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে দুঃখপ্রকাশ করেছেন।তিনি বলেন, আমি প্রেসিডেন্টের কাছে দুঃখপ্রকাশ করেছি।কার্নি আরও জানান, বিজ্ঞাপনটি প্রচারের আগে তিনি অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন এবং বিজ্ঞাপনটি প্রচার না করতে পরামর্শ দেন।কানাডার প্রধানমন্ত্রী বলেন, আমি ফোর্ডকে বলেছি, আমি চাই না এই বিজ্ঞাপনটি সম্প্রচারিত হোক।বিজ্ঞাপনটি তৈরি করেছিলেন ফোর্ড, যিনি একজন রক্ষণশীল রাজনীতিক। বিজ্ঞাপনে রিগ্যানের একটি পুরোনো বক্তব্য ব্যবহার করা হয়, যেখানে তিনি বলেছিলেন— শুল্ক বাণিজ্যযুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হতে পারে।বিজ্ঞাপনটির প্রতিক্রিয়ায় ট্রাম্প ঘোষণা দেন যে কানাডার পণ্যে শুল্ক বৃদ্ধি করা হবে, পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা স্থগিত করা হয়।দক্ষিণ কোরিয়া সফর শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, নৈশভোজে কার্নির সঙ্গে তার খুবই সুন্দর আলাপ হয়েছে, যদিও বিস্তারিত জানাননি। তবে শুক্রবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য আলোচনা আপাতত পুনরায় শুরু হচ্ছে না।কার্নি আরও জানান, শুক্রবার তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠককে তিনি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মোড় পরিবর্তনকারী মুহূর্ত হিসেবে দেখছেন।২০১৭ সালের পর এটিই ছিল কানাডা ও চীনের নেতাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এর আগে চীনে কানাডার নাগরিকদের আটক ও মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এবং চীনের পক্ষ থেকে কানাডার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছিল।কার্নি বলেন, তিনি নির্বাচনে বিদেশি হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে সাপের কামড়ে কিশোরের মৃত্যু
মেহেরপুরে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরে বিষধর সাপের কামড়ে শামীম আহমেদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে Read more

স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর
স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর

ফরিদপুরের সদরপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি মিলে ঠান্ডু বেপারী (৩৫) নামের এক যুবককে হত্যার চেষ্টা চালায়। Read more

বন্ধ হচ্ছে জনপ্রিয় কলিং প্ল্যাটফর্ম স্কাইপ
বন্ধ হচ্ছে জনপ্রিয় কলিং প্ল্যাটফর্ম স্কাইপ

একটা সময় ছিল যখন ভিডিও কলিংয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম ছিল স্কাইপ। অফিস মিটিং থেকে শুরু করে দূর দেশে থাকা প্রিয়জনের Read more

চিকিৎসকদের নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা
চিকিৎসকদের নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল চিকিৎসকদের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। রবিবার (১৭ আগস্ট) রাতে নিজের Read more

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মঞ্জু গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মঞ্জু গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত মামলার এজহারভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখার সাবেক Read more

চরফ্যাশনে চার কিলোমিটার রাস্তা ভেঙে জনদুর্ভোগ চরমে
চরফ্যাশনে চার কিলোমিটার রাস্তা ভেঙে জনদুর্ভোগ চরমে

ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের চার কিলোমিটার রাস্তা জোয়ারের পানির স্রোতে ভেঙে গেছে। ওই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন