আসছে বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা।তিনি বলেন, গত ১৫ মাসে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্যও তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বতীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’আজকের বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন তিন বাহিনীর প্রধান।নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে।এছাড়া প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে।আজকের বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরাকানে জিম্মি থাকা, অপহৃত ৩ জেলে ফেরত এসেছে
আরাকানে জিম্মি থাকা, অপহৃত ৩ জেলে ফেরত এসেছে

কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া মিয়ানমার আরাকান আর্মির হাতে জিম্মি থাকা বাংলাদেশী  তিন জেলে পরিবারের কাছে ফিরে Read more

ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ইনকিলাম মঞ্চের বিবৃতি
ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ইনকিলাম মঞ্চের বিবৃতি

ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সংগঠনটির ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে Read more

আফ্রিকার ৯টি বিখ্যাত মসজিদ
আফ্রিকার ৯টি বিখ্যাত মসজিদ

আফ্রিকাজুড়ে অসংখ্য বিখ্যাত মসজিদ রয়েছে। এখানে আফ্রিকার কয়েকটি বিখ্যাত ও প্রসিদ্ধ মসজিদের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো:হাসান দ্বিতীয় মসজিদ:মরক্কোর কাসাব্লাঙ্কায় Read more

 চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে জখম, আটক ১
 চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে জখম, আটক ১

চাঁদপুর শহরের প্রফেসর পাড়াস্থ মোল্লাবাড়ি বায়তুল আমান জামে মসজিদে শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর মসজিদের ভিতরে খতিবের উপর হামলার Read more

সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে নাদিয়া বেগম (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন