রাজধানীর মোহাম্মদপুরে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘কব্জি কাটা গ্রুপ’-এর প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করতে যান মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাকিব। অভিযোগ উঠেছে, দেলোয়ারের স্ত্রীকেও ভয় দেখিয়ে টাকার দাবি করেছেন ছাত্রদলের ওই নেতা।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে দেলোয়ারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি জানান, ঢাকা উদ্যান এলাকার হাজী জয়নাল আবেদীন কাঁচা বাজারে চাঁদাবাজির সময় স্থানীয়রা দেলোয়ারকে ধরে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।হাজী জয়নাল আবেদীন বাজারের নিরাপত্তা কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘দেলোয়ারের নেতৃত্বে ৪–৫ জন যুবক অস্ত্র হাতে বাজারে আসে এবং দোকানের সামনে রাখা গাড়িগুলো থেকে চাঁদা দাবি করে। তখন স্থানীয়রা প্রতিরোধ করলে দেলোয়ারকে আটক করা হয়।’এদিকে, দেলোয়ার আটক হওয়ার পর মোহাম্মদপুর থানা ছাত্রদলের ৩ নম্বর আহ্বায়ক সাকিব দ্রুত থানায় গিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এমনকি দেলোয়ারের স্ত্রীকে অর্থের বিনিময়ে ‘সহায়তা’ করার প্রস্তাব দেন তিনি।দেলোয়ারের স্ত্রী বলেন, ‘আমি বাসা থেকে তাড়াতাড়ি চলে আসায় সঙ্গে করে তেমন টাকা নিয়ে আসতে পারিনি, আপনি বলুন কত টাকা দিতে হবে। এর জবাবে সাকিব তাকে বলেন, পুলিশের বিষয় আপনি বোঝেনই তো, খরচ না দিলে ৭/৮ টা মামলায় নাম ঢুকিয়ে দিবে।’বিষয়টি জানতে সাকিবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. বশির উল্লাহ বশির বলেন, ‘ছাত্রদল কখনো বলেনি থানায় গিয়ে কোনো বিষয়ে সুপারিশ করার জন্য। এই বিষয়টা আমার কানে এসেছে, তদন্ত চলছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য দলীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাংটির প্রধান আনোয়ার বিল্লাল হত্যার মামলায় গ্রেপ্তার হওয়ার পর তার ভাই দেলোয়ার ও বোন মাসুমার নেতৃত্বে ‘কব্জি কাটা গ্রুপ’ আবারও সক্রিয় হয়ে ওঠে। তারা এলাকায় প্রভাব খাটিয়ে ব্যবসা দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত।এছাড়া, আনোয়ারের অনুপস্থিতিতে দেলোয়ার ও মাসুমা গ্যাংটির কর্মকাণ্ড পরিচালনা করছে বলে জানা গেছে। তাদের চাঁদাবাজি থেকে পাওয়া অর্থের একাংশ আনোয়ারের জামিন কার্যক্রমে ব্যয় করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওয়াই-ফাই পাসওয়ার্ড মনে নেই, জেনে নিন তিন উপায়
ওয়াই-ফাই পাসওয়ার্ড মনে নেই, জেনে নিন তিন উপায়

বাসায় অতিথি এলেই পরিচিত সেই প্রশ্ন-“ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ডটা বলবে?” অথচ সেই পাসওয়ার্ডটা হয়ত আপনার মনে নেই, কিংবা এতটাই জটিল যে বলা Read more

মুন্সিগঞ্জে গাছে হেলান দেওয়া অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে গাছে হেলান দেওয়া অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজ বাড়ির অদূরে গাছে হেলান দেওয়া অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার Read more

বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামিরর বিচারের দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামিরর বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপির বহিস্কৃত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক Read more

যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা
যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি ইসরায়েলের হামলা। এর পাশাপাশি পশ্চিম তীর, সিরিয়া ও লেবাননজুড়ে দেশটির সামরিক অভিযান অব্যাহত থাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন