জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এক নজির স্থাপন করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যে কাদামাটিতেও থামছেন না। নেমে পড়ছেন খালি পায়েই।সম্প্রতি জেলার পীরগাছা ও কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি।সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে আখতার হোসেনকে দেখা যায়, কখনো গ্রামের হাটের চায়ের দোকানের মুরব্বিদের সঙ্গে চা খেতে বসে পড়েছেন, আবার কখনো দেখা যাচ্ছে বৃষ্টিতে ভিজে কাদামাটিতে নেমে বক্তব্য শুরু করে দিয়েছেন।  ৩০ অক্টোবর আখতার হোসেনকে দেখা যায় রংপুর বিভাগের জেলা নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করতে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। আজ শনিবার আখতার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক হ্যান্ডলে। যেখানে দেখা যাচ্ছে তিনি কাদামাটিতে নেমে পড়েছেন খালি পায়ে। একটা মাইক্রোফোন হাতে নিয়ে বৃষ্টিতে ভিজে বক্তব্য দিচ্ছেন।এই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘কাদামাটির মানুষেরা!’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (২৯ মার্চ) দুপুরে টঙ্গীবাড়ি বাজারে Read more

জয়পুরহাটে স্নাতক সমমানের দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন
জয়পুরহাটে স্নাতক সমমানের দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন ডিওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রী পাস কোর্স) করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন Read more

আওয়ামী লীগের তওবার সুযোগও আর নেই: হাসনাত আব্দুল্লাহ
আওয়ামী লীগের তওবার সুযোগও আর নেই: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে দেশের জনগণ উৎখাত করেছে। যাদের জনগণই উৎখাত করেছে, Read more

বিএনপিকে সংস্কার শেখাতে হবে না: মঈন খান
বিএনপিকে সংস্কার শেখাতে হবে না: মঈন খান

বিএনপিকে কেউ সংস্কার শেখাতে হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অন্তবর্তী Read more

নান্দাইলে মাদক,জুয়া ও ইভটিজিং এর বিরুদ্ধে উপজেলা নাগরিক ফোরামের মানববন্ধন
নান্দাইলে মাদক,জুয়া ও ইভটিজিং এর বিরুদ্ধে উপজেলা নাগরিক ফোরামের মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইলে মাদক,জুয়া ও ইভটিজিং রোধকল্পে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টায়  নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আয়োজনে Read more

ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান বাংলাদেশের
ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান বাংলাদেশের

ভারত ও পাকিস্তান দুই দেশকেই সংযত হওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, উভয়পক্ষকে সংযত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন