মাদারীপুরের কালকিনির পৌর এলাকার ভুরঘাটা আবুল হাসেম ফিলিং ষ্টেশনে অকটেন, পেট্রোল না থাকলেও  ডিজেল সংগ্রহ করতে কৃষকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শুক্রবার (২৭ মার্চ) বিকাল থেকেই শুরু হয়েছে কৃষকদের এ লম্বা লাইন। চলছে  বোরো মৌসুমে সেচ কার্যক্রম। এ সময় এমনিতেই জ্বালানি চাহিদা তুলনামূলক বেশি থাকে অন্যান্য সময়ের তুলনায়। উপজেলার আশে পাশে যে   পাম্প গুলো  রয়েছে সেগুলোতে একই অবস্থা। কোথাও আবার তেল নেই বলে ঝুলিয়ে দেয়া হয়েছে সাইন বোর্ড। ডিজেল নিতে  আসা কৃষক সাইফুল ইসলাম বলেন, আট কিলোমিটার দূর থেকে আসছি ডিজেল নিতে। ডিজেলের যে চাহিদা সে পরিমানে পাচ্ছিনা। আরেক কৃষক মাহামুদ বলেন, ইরানের সাথে যুদ্ধ হওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। তেল না থাকলে পাম্প গুলো দেবে কোথা থেকে। এ বিষয়ে ভুরঘাটা আবুল হাসেম ফিলিং ষ্টেশনের কর্নধার সান্টু মাতুব্বর বলেন,  আশা করি তেলের সরবরাহ খুব শীঘ্রই স্বাভাবিক হবে, আজকে অকটেন ও পেট্রোল শেষ হয়ে গিয়েছে আগামীকাল (২৮ মার্চ) দুপুর ২টা নাগাদ আকটেন ও পেট্রোল বোঝাই করা গাড়ি আসবে এবং কৃষকদের মাঝে ডিজেল সমান ভাগে বন্টন করে দিচ্ছি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে পুলিশের উপর হামলার নেপথ্য নায়ক শাকিল গ্রেপ্তার
চট্টগ্রামে পুলিশের উপর হামলার নেপথ্য নায়ক শাকিল গ্রেপ্তার

চট্টগ্রামে দায়িত্বরত পুলিশ বাহিনীর উপর প্রকাশ্য সন্ত্রাসী হামলার ঘটনায় আলোচিত যুবক শাকিল (২৫) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। শনিবার (২৬ Read more

ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে শতাধিক আহত
ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে শতাধিক আহত

ইসরায়েলের দিমোনা ও আরদে ইরানের মিসাইল হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। যারমধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এরমধ্যে শুধুমাত্র আরদেই আহত Read more

বরিশাল বোর্ডের পাস করেনি ১৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বরিশাল বোর্ডের পাস করেনি ১৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ১৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর আগের বছর Read more

রংপুরের সেই হিন্দু পল্লীতে আতঙ্ক কাঁটছে, চলছে ঘরবাড়ি মেরামতের কাজ
রংপুরের সেই হিন্দু পল্লীতে আতঙ্ক কাঁটছে, চলছে ঘরবাড়ি মেরামতের কাজ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুরের সেই হিন্দু পল্লীতে বসবাসকারী সনাতন ধর্মালম্বী লোকদের ধীরে ধীরে আতঙ্ক কাঁটছে। প্রশাসনের দেওয়া ঘর Read more

যশোরে বাড়ছে হামের প্রাদুর্ভাব, শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছে শিশুরা
যশোরে বাড়ছে হামের প্রাদুর্ভাব, শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছে শিশুরা

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। হাসপাতালের সংক্রামক ওয়ার্ডে মাত্র দুটি শয্যার বিপরীতে বর্তমানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন