জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচির সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে উভয়ই গঠনমূলক এবং স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছেন।শুক্রবার (৩১ অক্টোবর) দক্ষিণ কোরিয়ায় দুই দিনের এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকের পর তাকাইচি বলেন, আমরা জাপান ও চীনের মধ্যে কৌশলগত এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক গড়ে তোলার বিস্তৃত নীতি পুনর্ব্যক্ত করেছি।তিনি আরও বলেন, ‘আমি আমার উদ্বেগের কথাও জানিয়েছি; সেই সঙ্গে এমন ক্ষেত্রগুলো তুলে ধরেছি- যেখানে আমরা সহযোগিতা করতে পারি। আমি চাই এই বৈঠকটি জাপান এবং চীনের জন্য একটি সূচনা বিন্দু হিসেবে কাজ করুক।’এদিকে বৈঠকের শুরুতে শি জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক সঠিক পথে রাখতে তিনি তাকাইচির সঙ্গে যোগাযোগ বজায় রাখতে প্রস্তুত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে সংস্থা মার্কিন ট্রেজারি বন্ড কিনবে, তাদের সদরদপ্তরে হামলা হবে: ইরান
যে সংস্থা মার্কিন ট্রেজারি বন্ড কিনবে, তাদের সদরদপ্তরে হামলা হবে: ইরান

আন্তর্জাতিক বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামোতে অর্থায়নকারী সংস্থাগুলোকে এখন থেকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা Read more

আত্মশুদ্ধি সমাজ ও রাষ্ট্রের উন্নতির মূল চাবিকাঠি: ড. খালিদ হোসেন
আত্মশুদ্ধি সমাজ ও রাষ্ট্রের উন্নতির মূল চাবিকাঠি: ড. খালিদ হোসেন

অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত Read more

সীতাকুণ্ডে সিমেন্ট কারখানায় ট্রাকচাপায় প্রকৌশলীর মৃত্যু
সীতাকুণ্ডে সিমেন্ট কারখানায় ট্রাকচাপায় প্রকৌশলীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি সিমেন্ট কারখানায় ট্রাকচাপায় এক প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম মোঃ সোলাইমান (৩৩)। নিহত প্রকৌশলী ভাটিয়ারির ইউনিয়নের Read more

শিডিউল বিপর্যয়ে বিমান যাত্রীদের চরম দুর্ভোগ
শিডিউল বিপর্যয়ে বিমান যাত্রীদের চরম দুর্ভোগ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শনিবার দুপুর থেকে প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ ছিল সব ধরনের Read more

ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই: রুবিও
ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই: রুবিও

ইরানে ইসরায়েলের অতর্কিত হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন