গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।শুক্রবার (৩১ই অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের প্রবেশ মুখে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পয়েন্টে ট্রেনটি লাইনচ্যুত হয়।জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, ‘মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এক পর্যায়ে ট্রেনটি গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের পাওয়ারকার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়।’তিনি আরও জানান,‘ ট্রেনটি উদ্ধারের আগ পর্যন্ত ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প লাইনে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই ট্রেনের বগিটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হবে। লাইনচ্যুত হওয়া ট্রেনের কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা করেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে এ ঘটনায় এখনও কোনো আসামি পালানোর খবর পাওয়া Read more

নির্বাচন বিলম্বিত হলে লাভবান হবে স্বৈরাচার: ড. জাহিদ
নির্বাচন বিলম্বিত হলে লাভবান হবে স্বৈরাচার: ড. জাহিদ

পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি না হলে যারা নির্বাচনে যাবেন না বলছে, তারা এর ফলাফল ভেবে দেখেছে? পিআর পদ্ধতির কারণে নির্বাচন বিলম্বিত Read more

পাকিস্তানি গুপ্তচর সন্দেহে একের পর এক গ্রেফতার ভারতে
পাকিস্তানি গুপ্তচর সন্দেহে একের পর এক গ্রেফতার ভারতে

ভারত - পাকিস্তান যুদ্ধ বিরতি ঘোষণার পর থেকেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একের পর এক গ্রেফতার চলছে ভারতের বিভিন্ন রাজ্যে। Read more

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রির প্রতিবাদ করায় বন্দর থানা ইসলামী আন্দোলনের দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক Read more

অপরিচ্ছন্নতায় ‘মিরসরাই ক্যাফে’কে ১০ হাজার টাকা জরিমানা
অপরিচ্ছন্নতায় ‘মিরসরাই ক্যাফে’কে ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে অবস্থিত ‘মিরসরাই ক্যাফে’ নামক একটি রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করার দায়ে ১০ হাজার Read more

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫
দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে ১৭৪টি নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে এই ভাইরাসটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন