ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাগামারা রাঙামাটিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহগামী ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে যান।দুর্ঘটনার পরপরই স্থানীয়রা, ফায়ার সার্ভিস কর্মী ও ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ চালান। ঘটনাস্থলেই একজন পুরুষ যাত্রী মারা যান। তবে তার নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহত ১২ জনের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন জানান, “দুর্ঘটনায় আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে জালধরা হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জে জালধরা হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জালধরা হাওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহা আক্তার ইকরা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ Read more

ইরানে হত্যার দায়ে প্রকাশ্যে স্বামীর ফাঁসি কার্যকর, স্ত্রীর হবে কারাগারে
ইরানে হত্যার দায়ে প্রকাশ্যে স্বামীর ফাঁসি কার্যকর, স্ত্রীর হবে কারাগারে

ইরানে ৪ জনকে হত্যার দায়ে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে দক্ষিণ ইরানে তাকে ফাঁসিতে Read more

দিল্লিতে ধসে পড়লো চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
দিল্লিতে ধসে পড়লো চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের ওয়েলকাম এলাকায় শনিবার (১২ জুলাই) সকালে চারতলা একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ধ্বংসস্তূপের Read more

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান এরদোয়ানের
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান এরদোয়ানের

গাজা যুদ্ধবিরতির লঙ্ঘনের দায়ে ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।শুক্রবার (২৪ অক্টোবর) Read more

ঝিনাইদহে পরকীয়ার বলি কৃষক ইসহাক, মূল আসামি গ্রেপ্তার
ঝিনাইদহে পরকীয়ার বলি কৃষক ইসহাক, মূল আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে কৃষক ইসহাক আলী (৭০) হত্যা মামলার রহস্য উদঘাটিত হয়েছে। নিহত ইসহাক আলীর পুত্রবধু নয়ন Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন