দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।এতে আরও বলা হয়েছে, এটি আগামী ২৪ ঘণ্টায় উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে লঘুচাপে পরিণত হতে পারে— এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগের (রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ) কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। অপর এক বিজ্ঞপ্তিতে সংস্থটি জানায়, ৩১ অক্টোবর সকাল ৬টা থেকে ২ নভেম্বর সকাল ১০টার মধ্যে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট ও এর আশেপাশের কিছু স্থানে বজ্রপাতসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।একই সময় উল্লেখিত কয়েকটি জেলায় বায়ুচাপের তারতম্যের কারণে আকষ্মিকভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, তবে তা সকল স্থানে নয় বলে জানানো হয়েছে। এ ছাড়াও আজকে রাত থেকে ২ বা ৩ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে বৃহস্পতিবার যেসব এলাকায় মার্কেট বন্ধ
রাজধানীতে বৃহস্পতিবার যেসব এলাকায় মার্কেট বন্ধ

প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘুরতে গিয়ে যদি দেখেন ওই এলাকার মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। সেই সঙ্গে নষ্ট হয় Read more

কাজীপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
কাজীপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সিরাজগঞ্জের কাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। সোমবার (২৬ মে) উপজেলার কাজীপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গণে বিভিন্ন Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬১৩ জন
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬১৩ জন

সারাদেশে গত ২ দিনে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১৬৪৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার Read more

জাতিসংঘে বাংলাতে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘে বাংলাতে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে বাংলাতে ভাষণ দিতে শুরু করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত ৯টার Read more

সাতকানিয়ায় টোকেন বাণিজ্যের হোতা এটিএসআই শাহীনকে বদলি
সাতকানিয়ায় টোকেন বাণিজ্যের হোতা এটিএসআই শাহীনকে বদলি

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মাসিক চাঁদাবাজি ও টোকেন বাণিজ্যের অভিযোগ প্রকাশের একদিনের মধ্যেই আলোচিত সহকারী ট্রাফিক সাব-ইন্সপেক্টর (এটিএসআই) শাহীনকে Read more

নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরকে সামনে রেখে আগামী ২৪ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। ভেন্যু এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন