বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা স্বাস্থ্য খাত সংস্কারসহ তিন দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। সেই সমাবেশে অংশ নিয়েছিলেন এক এনসিপি নেতা। ওই এনসিপি নেতা মঞ্চে ওঠলে এক ধরনের বিতর্ক তৈরি হয়।পরে ছাত্র-জনতা তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। রবিবার (১০ আগস্ট) এ ঘটনা ঘটে।ছাত্ররা বলেন, ‘আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। এখানে অন্য কেউ এসে তারা তাদের রাজনীতির প্রচারণা করুক, আমরা সেটা চাই না। আমরা আমাদের দাবি আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি বলেছেন, ‘যাদের রক্তের বিনিময়ের চেয়ারে বসেছেন সেই চেয়ারের সাথে বেঈমানি কোনোভাবে মেনে নেওয়া হবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে। বরিশালে এসে তাকে সমস্যার সমাধান করার জন্য নিজে তদন্ত করতে হবে।এ সময় অবরোধস্থলে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন রনি। তিনি আরো বলেন, ‘২৪-এর জুলাইযোদ্ধা ও শহীদদের রক্তের বিনিময়ের চেয়ারে বসেছেন। সেই চেয়ারের সাথে বেঈমানি কোনোভাবে মেনে নেওয়া হবে না। আমরা মরতে শিখেছি, আমাদের পুলিশদের ভয় দেখাবেন না, আমাদের সেনা দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে বৃদ্ধ নিহত
রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে বৃদ্ধ নিহত

‎লক্ষ্মীপুরের রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোহাম্মদ উল্ল্যা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।‎সোমবার (১৬ মার্চ) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে Read more

সংগীতের জাদুকর আইয়ুব বাচ্চুর ৭ম মৃত্যুবার্ষিকী আজ
সংগীতের জাদুকর আইয়ুব বাচ্চুর ৭ম মৃত্যুবার্ষিকী আজ

আইয়ুব বাচ্চু—দেশের ব্যান্ড সংগীতে কিংবদন্তিতুল্য একটি নাম। দেশে সেরা গিটারিস্ট ও সুরের জাদুকর হিসেবে স্মরণীয় এ শিল্পী দর্শককে মুহূর্তের মধ্যেই Read more

ফ্যাসিস্টদের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে: আলী রীয়াজ
ফ্যাসিস্টদের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে: আলী রীয়াজ

জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়েছে। এখন বিজয়ের লক্ষ্য পূরণে সবার সম্মিলিত প্রচেষ্টায় অগ্রসর হতে Read more

স্বাধীনতার ৫৪ বছরেও রাস্তা পাকা হয়নি মির্জাপুরের স্বল্পমহেড়া-জামুর্কী সড়ক
স্বাধীনতার ৫৪ বছরেও রাস্তা পাকা হয়নি মির্জাপুরের স্বল্পমহেড়া-জামুর্কী সড়ক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্বল্পমহেড়া-জামুর্কী দুই কিলোমিটার কাঁচা সড়কের জন্য ভোগান্তিতে রয়েছেন তিন উপজেলার লক্ষাধিক মানুষ। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন