চলতি বছরের শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।সোমবার (২৬ মে) সকাল ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।১৬৫ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের শহর ‘লাহোর’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। একই সময়ে ১৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের শহর ‘দিল্লি’।এদিকে ১৫২ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতনেন্ত্র শহর ‘কিনশাসা’। আর ৬৯ স্কোর নিয়ে এ তালিকায় ৩২তম অবস্থানে রয়েছে রাজধানী ‘ঢাকা’।আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদ্‌রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন নিয়ে চীনের হুঁশিয়ারি
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন নিয়ে চীনের হুঁশিয়ারি

ইরানে ২৪দিন ধরে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর মধ্যে বিশ্বস্ত বন্ধু তেহরানের প্রতি বেশ কয়েকবার সহযোগিতার বার্তা দিয়েছে বেইজিং। Read more

মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ
মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন দিনমজুর জাহাঙ্গীর হোসেন (৫২)। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।কিশোর গ্যাংয়ের Read more

সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া

২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ Read more

‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা
‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা

‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না’- এই বাক্যটি তিনি নিজেই বহুবার উচ্চারণ করেছেন। অথচ ইতিহাসের নির্মম বাস্তবতায় Read more

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ডিএমপির নিরাপত্তা মহড়া
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ডিএমপির নিরাপত্তা মহড়া

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার আসন্ন আন্তর্জাতিক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় ফুটবল স্টেডিয়ামে Read more

আদালতের নির্দেশনা পেলে জামায়াতের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি সচিব
আদালতের নির্দেশনা পেলে জামায়াতের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি সচিব

আদালতের নির্দেশনা পাওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন