বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের বলেছেন, ‘গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয়। নতুন করে রাজনৈতিক সংকট তৈরীর অপপ্রয়াস। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সম্পর্কে জনগণের মাঝে সংশয় তৈরীর অপপ্রয়াস।’শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের হলরুমে নিজ নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।এসময়, ডা. তাহের বলেন, ‘যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারাই একটা সুযোগ নিবে। তবে, বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে এদেশের মানুষ দিবেনা।’অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ডা. তাহের বলেন, ‘ সরকার যদি সিদ্ধান্ত থেকে সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই। এ সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোন দলের প্রতি যদি তাদের আনুগত্য প্রকাশ করে, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয় তৈরী হবে।’এর আগে, নিজ আসন কুমিল্লা-১১ চৌদ্দগ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রেখেছিলেন ডা. তাহের। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর ব্যানারে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহা. শাহজাহান। এছাড়াও, জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদী সরকারি কলেজের সামনেই ভাগাড়, শিক্ষার্থীদের বিক্ষোভ
গৌরনদী সরকারি কলেজের সামনেই ভাগাড়, শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালের গৌরনদী সরকারি কলেজের সামনে ময়লার ভাগার (ডাম্পিং) স্থাপনকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা।রবিবার (১৯ Read more

রিমান্ডে নেওয়া হলো সিরাজদিখানের আ.লীগ নেতা আমজাদ হোসাইনকে
রিমান্ডে নেওয়া হলো সিরাজদিখানের আ.লীগ নেতা আমজাদ হোসাইনকে

জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার পলাতক আসামি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আমজাদ হোসাইনের এক Read more

শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত খোঁড়া শেষ, চলছে সুরঙ্গ করার কাজ
শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত খোঁড়া শেষ, চলছে সুরঙ্গ করার কাজ

রাজশাহীর তানোরে ৩০-৩৫ ফুট পরিত্যক্ত গভীর গর্তে (বোরিং) আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইতোমধ্যে ৩টি এক্সকাভেটর দিয়ে Read more

লোহাগড়ায় বাঙ্গির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
লোহাগড়ায় বাঙ্গির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

নড়াইলের লোহাগড়া উপজেলায় এ বছর বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকদের মুখে হাসি ফুটেছে। অল্প বীজে ভালো ফলন হওয়ায় কৃষকেরা Read more

শেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
শেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার শেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (১ জুন) সকাল সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত Read more

লুট হওয়া সাদাপাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ
লুট হওয়া সাদাপাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সিলেটের ভোলাগঞ্জের লুট হওয়া সব পাথর ৭ দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন