ওমরাহ পালনে ইচ্ছুকদের ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। ভিসা ইস্যু করার তারিখ থেকে এ এক মাস গণনা করা হবে। তবে সৌদি আরবে পৌঁছানোর পর ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তির সেখানে থাকার সময়কাল আগের মতোই তিন মাস থাকবে, তাতে কোনো পরিবর্তন করা হয়নি।হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সূত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি গেজেটে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তির সৌদি আরবে পৌঁছানোর পর সেখানে থাকার সময়কাল আগের মতোই তিন মাস থাকবে, তাতে কোনো পরিবর্তন আনা হয়নি।নতুন ওমরাহ মৌসুম শুরুর পর থেকে অর্থাৎ চলতি বছরের জুন মাসের প্রথম দিক থেকে এ পর্যন্ত ৪০ লাখের বেশি বিদেশি মুসল্লির জন্য ওমরাহর ভিসা ইস্যু করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এ বছর ওমরাহযাত্রীর চাপ অনেক বেশি। চলতি বছর ওমরাহ মৌসুমের মাত্র পাঁচ মাসে বিদেশি হজযাত্রীর সংখ্যায় ইতিমধ্যে নতুন রেকর্ড হয়েছে।সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, এ কারণে মন্ত্রণালয় ওমরাহ ভিসা–সংক্রান্ত নিয়মে কিছু পরিবর্তন এনেছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করে নাম নথিভুক্ত না করেন, তবে তার ওমরাহ ভিসা বাতিল হয়ে যাবে।মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলি আগামী সপ্তাহ থেকে কার্যকর করা হবে।ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেন, ওমরাহ পালনে ইচ্ছুকদের প্রত্যাশিত ভিড় সামলানোর জন্য মন্ত্রণালয়ের প্রস্তুতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে গ্রীষ্ম মৌসুম শেষ হওয়া এবং মক্কা ও মদিনায় তাপমাত্রা কমার পর ওমরাহ পালনে ইচ্ছুকদের ভিড় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।উপদেষ্টা বাজাইফার আরও বলেন, নতুন এ সিদ্ধান্তের মূল লক্ষ্য হচ্ছে এই দুটি পবিত্র শহরে অতিরিক্ত ভিড় এড়ানো।এর আগে হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় সুখবর দিয়ে জানিয়েছিল, সৌদি আরবে অবস্থানকালে যেকোনো ধরনের ভিসাধারী একজন মুসল্লি পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। ব্যক্তিগত, পারিবারিক, ই-ট্যুরিস্ট, ট্রানজিট, শ্রম ও অন্যান্য ভিসাসহ সব ধরনের ভিসাধারীই ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন এ সুবিধার আওতায় আসবেন। তবে নতুন নিয়ম ঘোষণার পর ওই সিদ্ধান্তের কী হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রলীগ নেতাকে পিটিয়ে বাবা-চাচাসহ পুলিশে দিলো যুবদলের নেতাকর্মীরা
ছাত্রলীগ নেতাকে পিটিয়ে বাবা-চাচাসহ পুলিশে দিলো যুবদলের নেতাকর্মীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়িতে ঢুকে ছাত্রলীগের এক নেতা ও তার বাবা-চাচাকে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা৷ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর তিনটার দিকে Read more

তাড়াইলে অনলাইন জুয়াকে কেন্দ্র করে এক যুবক নিহত
তাড়াইলে অনলাইন জুয়াকে কেন্দ্র করে এক যুবক নিহত

কিশোরগঞ্জের তাড়াইলে অনলাইন জুয়া খেলার নিষেধ দিতে গিয়ে আল আমিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহীদ Read more

কোনাবাড়ীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, আটক ৩
কোনাবাড়ীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, আটক ৩

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মোবাইল চোর সন্দেহ জুয়েল তালুকদার নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ।বিষয়টি Read more

ওসমান হাদি গুলিবিদ্ধ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
ওসমান হাদি গুলিবিদ্ধ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। একটি মোটরসাইকেলে দুজন এসে তাকে গুলি করেন। Read more

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক ও যুক্তরাষ্ট্রের অভিযান সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে  আটক ও যুক্তরাষ্ট্রের অভিযান সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ব্যাপক হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

ভারত খেলতে যায়নি পাকিস্তানে, শ্রীলংকায় যায়নি অস্ট্রেলিয়া
ভারত খেলতে যায়নি পাকিস্তানে, শ্রীলংকায় যায়নি অস্ট্রেলিয়া

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন