তুরস্কে পাঁচ দিনের আলোচনার পর পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়, দুই দেশই যুদ্ধবিরতির ধারাবাহিকতা রক্ষায় সম্মতি জানিয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন শর্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আসছে ৬ নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের আগে যেন কোনো সংঘর্ষ না ঘটে, সে ব্যাপারে দুই পক্ষের সরকার সতর্ক অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠার পর থেকেই ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক ক্রমশ অবনতি হতে থাকে। মূলত তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) কেন্দ্র করেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। টিটিপির প্রধান ঘাঁটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে, যা আফগান সীমান্তের সঙ্গে যুক্ত। ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে আফগান তালেবান সরকার টিটিপিকে আশ্রয় দিচ্ছে, যদিও কাবুল সব সময়ই এই অভিযোগ অস্বীকার করেছে।এদিকে গত ৯ অক্টোবর পাকিস্তান আফগানিস্তানের রাজধানরী কাবুলে বিমান হামলা চালায়। এই হামলাই টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্য নিহত হন। পাল্টা জবাব হিসেবে ১১ অক্টোবর আফগান সেনারা সীমান্তবর্তী পাকিস্তানি চৌকিতে হামলা চালায়, যার পর দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ১৪ অক্টোবর পর্যন্ত চলা এই সংঘাতে প্রাণ হারান ২০০-এর বেশি আফগান সেনা এবং ২৩ পাকিস্তানি সেনা।পরবর্তীতে ১৫ অক্টোবর দুই দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করে। এরপর ১৮ অক্টোবর দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়, যা পরে ইস্তাম্বুলে স্থানান্তরিত হয়। কাতার ও তুরস্ক এই আলোচনায় মধ্যস্থতার দায়িত্ব পালন করে। ২৮ অক্টোবর আলোচনায় কিছুটা অচলাবস্থা দেখা দিলেও মধ্যস্থতাকারীদের তৎপরতায় তা কাটিয়ে ওঠা সম্ভব হয়। শেষ পর্যন্ত ৩০ অক্টোবর দুই দেশ যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের একাধিক বড় শহরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘নো কিংস’ নামে একটি সংগঠনের Read more

রাজধানীর পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
রাজধানীর পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

পবিত্র ঈদুল আজহা আজ। ঈদের নামাজ শেষে রাজধানীর পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি। সকাল ৭টা থেকে ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানির Read more

চিকিৎসক সংকটে গলাচিপার মা ও শিশু হাসপাতাল, সেবা চালুর দাবিতে মানববন্ধন
চিকিৎসক সংকটে গলাচিপার মা ও শিশু হাসপাতাল, সেবা চালুর দাবিতে মানববন্ধন

প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা বন্ধ থাকায় গলাচিপা পৌর শহরের ১০ শয্যা বিশিষ্ট মা Read more

হাকিমপুরে অ্যাম্বুলেন্স জটিলতায় বিনা চিকিৎসায় মৃত্যু, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
হাকিমপুরে অ্যাম্বুলেন্স জটিলতায় বিনা চিকিৎসায় মৃত্যু, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজে যাওয়ার অনুমতি না থাকায় সময়মতো উন্নত চিকিৎসা পাননি মো. আমজাদ Read more

বড়াইগ্রামে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
বড়াইগ্রামে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এক লাখ বিশ হাজার টাকা মূল্যের চার হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত মাছ ধরার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন