বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানাতে গাজীপুর মহানগর বিএনপি’র বর্ষবরণ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। নববর্ষের প্রাণবন্ত আবহে দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হন।শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা ছিলেন বর্ষবরণ উৎসবের অনুষঙ্গসমূহে সজ্জিত। ছেলেরা পরেছিলেন বাহারি পাঞ্জাবি, ফতুয়া, কারও মাথায় ছিল রঙিন পাগড়ি, আবার অনেকে গলায় জড়িয়েছিলেন দেশীয় গামছা। মেয়েদের অনেকেই এসেছিলেন লাল-সাদা শাড়িতে, হাতে চুড়ি, কপালে টিপ, মাথায় ফুলের মালা এবং গলায় শুভ নববর্ষ লেখা ব্যাজ। অনেকেই হাতে তুলে নিয়েছিলেন লাল-সাদা রঙের ব্যানার, যেখানে লেখা ছিল ‘শুভ নববর্ষ’। কারও কারও মুখে বাজছিল বৈশাখী গানের সুর, অনেকে নেচে-গেয়ে উৎসবের আবহ আরও প্রাণবন্ত করে তুলেন।গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকারের নেতৃত্বে শুরু হয় শোভাযাত্রা। এতে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। শোভাযাত্রাটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে নাচ-গান, বাদ্যযন্ত্র ও বৈশাখী উৎসবের রঙে রঙিন পরিবেশে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করে নাওজোড় এলাকায় গিয়ে শেষ হয়। পথজুড়ে সাধারণ মানুষ উৎসুক চোখে শোভাযাত্রা উপভোগ করেন এবং অনেকেই তা মোবাইল ক্যামেরায় ধারণ করেন।মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার বলেন, বাংলা নববর্ষ শুধুই একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি বাঙালির প্রাণের উৎসব। এই দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে। বিএনপি সবসময়ই এই সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সব কিছু থাকলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে যাত্রীরা
সব কিছু থাকলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে যাত্রীরা

প্রায় ছয় বছর ধরে চলে নির্মাণ। কোটি কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয় দৃষ্টিনন্দন স্টেশন ভবন, প্ল্যাটফর্ম, আধুনিক টিকিট Read more

রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার
রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার

চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার নিজ রিসোর্ট থেকে তাকে Read more

সিনেমা হল বানাবেন শাকিব খান
সিনেমা হল বানাবেন শাকিব খান

বাংলা সিনেমার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সিনেমা হল নির্মাণের উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। ১ হাজার কোটি টাকার তহবিল থেকে স্বল্প Read more

একেক দিন একেক কথা নয়, ট্রাম্পকে ম্যাখোঁ
একেক দিন একেক কথা নয়, ট্রাম্পকে ম্যাখোঁ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ডাকে সাড়া না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মিত্রদের সরাসরি হরমুজ প্রণালিতে গিয়ে তা দখল করার নির্দেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন