নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৯ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসাদুজ্জামান নান্নু খাঁ মাসুদ শেখ হত্যা মামলার ৩ নম্বর এজহার নামী আসামি। তিনি কালিয়া উপজেলার শুক্তগ্রামের মৃত রাহেন খাঁর ছেলে। পুলিশ জানান, কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের মাসুদ শেখ হত্যার ঘটনায় বুধবার কালিয়া থানায় হত্যা মামলা হয়। মামলার পর রাতে অভিযান চালিয়ে লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রাম থেকে মামলার এজহারভুক্ত আসামি আসাদুজ্জামান নান্নু খাঁকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মাসুদ শেখ স্থানীয় শুক্তগ্রাম মোড়ের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় শুক্তগ্রাম গোরস্থান এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দয়া করে পাগলাটে যুদ্ধ শুরু করবেন না, ট্রাম্পকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
দয়া করে পাগলাটে যুদ্ধ শুরু করবেন না, ট্রাম্পকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ট্রম্পকে বলেছেন, ‘দয়া করে, কোনো পাগলাটে যুদ্ধ শুরু করবেন না।’সম্প্রতি Read more

বরিশালে উপজেলা পর্যায়ে শিশু পার্ক উদ্বোধন
বরিশালে উপজেলা পর্যায়ে শিশু পার্ক উদ্বোধন

ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার, অভিভাবকদের জন্য ছাউনি এবং উপজেলা পর্যায়ের শিশুদের উন্মুক্ত বিনোদনের জন্য শিশু পার্কের উদ্বোধন করেছেন বরিশালের Read more

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনে গভীর Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অননুমোদিত অভিবাসী শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। Read more

উল্লাপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতার পদ স্থগিত ও শোকজ
উল্লাপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতার পদ স্থগিত ও শোকজ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ৭ নেতা পদ স্থগিতের সুপারিশ ও স্বেচ্ছাসেবক Read more

‘আমি আমার প্রিয় নায়কের বুকে নিজেই ছুরি চালাই’
‘আমি আমার প্রিয় নায়কের বুকে নিজেই ছুরি চালাই’

সালমান শাহর অপমৃত্যু মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায়। এর পর থেকেই বেরিয়ে আসছে এ নায়কের মৃত্যু ঘিরে একের পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন