জুলাই সনদে সরকারি-বেসরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিধানবিলুপ্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ক্ষোভ প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপি মহাসচিব বলেন, প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে।যেমন- ক. মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি/বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান [অনুচ্ছেদ ৪ (ক)] বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি। যদিও প্রায় সব রাজনৈতিক দল এ বিষয়ে সম্মতিপত্র দিয়েছে।সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ (পঞ্চম , ষষ্ঠ , সপ্তম তফসিল) পুরোপুরি বিলুপ্ত করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিষয়ে প্রায় সকল রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও অগোচরে সেটা চূড়ান্ত সনদে সংশোধনী আনা হয়েছে।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালের বিপক্ষে দারুণ জয় পেল বাংলাদেশ ‘এ’ দল
নেপালের বিপক্ষে দারুণ জয় পেল বাংলাদেশ ‘এ’ দল

নেপাল দারুণ লড়াই করলেও টপ অ্যান্ড টি-২০ সিরিজে ৩২ রানের জয় পেয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল।  শনিবার (১৬ Read more

খাগড়াছড়ির রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
খাগড়াছড়ির রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

খাগড়াছড়ির রামগড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার,(২০ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রামগড় পৌর বাজার মেইনরোডস্থ খাগড়াছড়ি স্ট্যান্ড এলাকায় এই Read more

সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। একই সময় আত্মঘাতি ড্রোনও আঘাত হানে। তবে সেসব লক্ষ্যবস্তুতে ধ্বংসযজ্ঞ চালানোর আগেই ভূপাতিতের Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

টাকার লোভে বিয়ের ফাঁদ, পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ
টাকার লোভে বিয়ের ফাঁদ, পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

নওগাঁর বদলগাছীতে নারী লোভী পুলিশ কনস্টেবল পাপেল হাসান (বিপি- ৯৩১৩১৬৯২৮২) এর বিরুদ্ধে একের পর বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন