চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৩৮ লাখ ডলার রেমিট্যান্স।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, অক্টোবরের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৩ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২০ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।এ ছাড়া গত ২৯ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে ৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৪ দশমিক ৫০ শতাংশ।এর আগে গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফের বন্দিশালা থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার
টেকনাফের বন্দিশালা থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের Read more

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের জানাজা বুধবার
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের জানাজা বুধবার

মার্কিন সাবমেরিন হামলায় গত ৪ মার্চ ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনার’ ৮৪ নাবিকের জানাজা ও শোকমিছিল আগামী বুধবার (১৮ Read more

পত্রিকা ‘সরে দাঁড়াচ্ছেন বিএনপি’র বিদ্রোহীরা’
পত্রিকা ‘সরে দাঁড়াচ্ছেন বিএনপি’র বিদ্রোহীরা’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তুতি নিয়ে খবর রয়েছে ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রে। এর মধ্যে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের Read more

ডাকসুতে জিতলেই জাতীয় রাজনীতিতে বিশাল কিছু করবে তা নয়: মান্না
ডাকসুতে জিতলেই জাতীয় রাজনীতিতে বিশাল কিছু করবে তা নয়: মান্না

ডাকসু নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন না জানিয়ে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই ভোট (ডাকসু নির্বাচন) জাতীয় Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান তীব্র করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার (১৮ মে) দিনভর অভিযান চালিয়ে উপত্যকাটিতে ১৫১ জন জন ফিলিস্তিনিকে Read more

ক্যান্সারে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু
ক্যান্সারে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু

পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জেবুন্নেছা হক জিম্মি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন