মানিকগঞ্জের সিংগাইর বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে কয়েকজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিংগাইর থানা পুলিশ সহযোগিতা করে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কিছু ব্যবসায়ী গার্মেন্টস ও অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছিলেন। অভিযোগের ভিত্তিতে বাজারে অভিযান চালানো হয়।অভিযানে বেবিল্যান্ড দোকানের মালিক মোহাম্মদ আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা, টিউলিপ দোকানের মালিক তামিম চৌধুরীকে ৩০ হাজার টাকা এবং সিনহা ফ্যাশনের মালিক ইদ্রিস আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় মুদি ব্যবসায়ী তারিকুল ইসলাম ও নজরুল ইসলামকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা, দুই মসজিদে আঘাত হেনেছে ভারতীয় বাহিনী
মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা, দুই মসজিদে আঘাত হেনেছে ভারতীয় বাহিনী

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে দেশটির মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের Read more

‘১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে’
‘১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে’

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে গুরুত্ব পেয়েছে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ Read more

বদনজর থেকে রক্ষা পেতে যে আমল ও দোয়া করবেন
বদনজর থেকে রক্ষা পেতে যে আমল ও দোয়া করবেন

মানুষের উপর বিভিন্ন কারণে বদনজর বা কুদৃষ্টি পড়তে পারে। এটি বদনজর শুধু মানুষের দৃষ্টিকোণ থেকে হয় না বরং বদজিন থেকেও  Read more

ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা
ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, মাননীয়, ঈদ Read more

বাউফলে বন্ধ চাতাল, তবু সরকারি খাদ্যগুদামে চলছে চাল সরবরাহ!
বাউফলে বন্ধ চাতাল, তবু সরকারি খাদ্যগুদামে চলছে চাল সরবরাহ!

পটুয়াখালীর বাউফল উপজেলায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে তিনটি চাতাল (চালকল)। উৎপাদন কার্যক্রম না থাকা সত্ত্বেও সরকারি খাদ্য গুদামের চাল সরবরাহের Read more

যশোরে প্রাইভেটকার ভাড়া নিয়ে বিরোধ, ককটেল হামলায় যুবক আহত
যশোরে প্রাইভেটকার ভাড়া নিয়ে বিরোধ, ককটেল হামলায় যুবক আহত

যশোর শহরের রেলগেটে ককটেল হামলায় রবিউল ইসলাম ওরফে রনি (২৬) নামে একজন আহত হয়েছেন। শনিবার বিকেলে সেখানকার প্রাইভেটকার স্ট্যান্ড সংলগ্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন