ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার বিরুদ্ধে ৪.৫ বিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা) ক্ষতিপূরণের মামলা করার প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ ও সুপার লিগের পক্ষে কাজ করা প্রতিষ্ঠান এ২২ স্পোর্টস ম্যানেজমেন্ট।দীর্ঘ আইনি লড়াই ও সমঝোতার ব্যর্থ প্রচেষ্টার পরই এ সিদ্ধান্ত এসেছে রিয়াল মাদ্রিদ। ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট আদালতের এক ঐতিহাসিক রায়ের ভিত্তিতে তারা দাবি করেছে উয়েফা তার প্রভাবশালী অবস্থান ব্যবহার করে ন্যায্য প্রতিযোগিতা বাধাগ্রস্ত করেছে।‘ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত প্রকল্প’ হিসেবে পরিচিত ইউরোপীয় সুপার লিগকে ঘিরে এবার নতুন করে জটিলতা তৈরি হয়েছে। সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রিয়াল ও এ২২ যৌথভাবে হারানো মুনাফা, ব্র্যান্ড ক্ষতি এবং প্রতিযোগিতার সুযোগ নষ্ট হওয়ার কারণে এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করছে। বহু মাসের অচলাবস্থার পর উভয় পক্ষের আইনজীবীরা এখন “আক্রমণাত্মক আইনি পদক্ষেপ”-এর খসড়া প্রস্তুত করেছেন।সম্প্রতি মাদ্রিদের একটি আদালত উয়েফার আপিল খারিজ করে জানায়, সংস্থাটি ইউরোপীয় ইউনিয়নের মুক্ত প্রতিযোগিতা আইন লঙ্ঘন করেছে। এই রায়কে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ দেখছেন তাঁর দীর্ঘদিনের আন্দোলনের “সবুজ সংকেত” হিসেবে। এর আগে ২০২১ সালের এপ্রিলে ইউরোপের ১২টি শীর্ষ ক্লাব চ্যাম্পিয়নস লিগের বিকল্প হিসেবে ইউরোপীয় সুপার লিগের ঘোষণা দিয়েছিল উয়েফা। লক্ষ্য ছিল ক্লাবগুলোর আর্থিক স্বাধীনতা ও নতুন প্রতিযোগিতার কাঠামো তৈরি করা। কিন্তু ভক্তদের প্রতিবাদ এবং উয়েফার কঠোর অবস্থানের মুখে মাত্র দুই দিনেই প্রকল্পটি ভেস্তে যায়। তবু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা পিছু হটেনি, বরং আদালতে লড়াই চালিয়ে যায়।২০২৩ সালের ডিসেম্বরে ইউরোপীয় বিচার আদালত (সিজেইইউ) রায় দেয়, উয়েফার অনুমোদন ব্যবস্থা ইউরোপীয় আইনের পরিপন্থী। পরে স্পেনের আদালতও সেই রায় বহাল রাখে। এই রায়ই এখন রিয়াল মাদ্রিদ ও এ২২–এর ৪.৫ বিলিয়ন ইউরোর মামলার ভিত্তি হয়ে উঠেছে।এর পর উয়েফা ও এ২২ সমঝোতার চেষ্টা করলেও, টুর্নামেন্টের কাঠামো নিয়ে মতবিরোধে আলোচনা ভেস্তে যায়। এ২২-এর অভিযোগ, উয়েফা ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে। অন্যদিকে উয়েফার বক্তব্য, আদালতের রায় সুপার লিগকে বৈধতা দেয়নি এবং তাদের নতুন অনুমোদন নীতিমালা ইউরোপীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।সূত্র: গোল ডটকম আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ঠাকুরগাঁওয়ে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীর Read more

‘আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি‌’
‘আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি‌’

আমি আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে আমি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। সারা বাংলাদেশকে স্বাক্ষী রেখে বলতে Read more

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত ১
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত ১

তুরস্কে ৬ দশমিক ১ ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন Read more

এবার অন্য ভূমিকায় দেখা যাবে ম্যাক্সওয়েলকে
এবার অন্য ভূমিকায় দেখা যাবে ম্যাক্সওয়েলকে

পেশাদার ক্রিকেটকে পুরোপুরি বিদায় বলেননি গ্লেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়ালেও টি–টোয়েন্টিতে এখনও আছেন অস্ট্রেলিয়ার এই তারকা Read more

১৮ দিন ১ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১৮ দিন ১ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সোর্স লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজের কারণে টানা ১৮ দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না Read more

লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন
লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন

লন্ডনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাসের উদ্বোধন করা হয়েছে, যা ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কে একটি ‘গভীর মাইলফলক’ হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন