ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সদ্য সমাপ্ত এশিয়া কাপে যার রেশ দেখেছে পুরো বিশ্ব। এছাড়া ভারতে আয়োজিত এশিয়া কাপ হকিতেও অংশ নেয়নি পাকিস্তান। এবার এই রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব দেখা গেছে জুনিয়র হকি বিশ্বকাপেও। এই টুর্নামেন্ট থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান নাম প্রত্যাহার করায় তাদের পরিবর্তে নতুন দলের নাম শিগগিরই ঘোষণা করা হবে।আগামী ২৮ নভেম্বর ভারতের তামিলনাডু রাজ্যে শুরু হতে যাচ্ছে জুনিয়র হকি বিশ্বকাপের ১৪তম আসর। পাকিস্তান নিরপেক্ষ ভেন্যু চেয়ে অনুরোধ জানালেও এফআইএইচ তা প্রত্যাখ্যান করে। ফলে টুর্নামেন্ট শুরু হওয়ার এক মাস আগে দলটি নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।এ বিষয়ে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে বলেন, ‘আমরা সব সময়ই পাকিস্তানকে স্বাগত জানাই। তবে তারা খেলবে কি না, সেই সিদ্ধান্ত তাদেরই। দীর্ঘ সময় অপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয়।’গ্রুপ পর্বে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ছিল ভারত, চিলি ও সুইজারল্যান্ড। পাকিস্তান সরে দাঁড়ানোয় এখনো তাদের পরিবর্তে কোন দল সুযোগ পাবে, তা জানায়নি এফআইএইচ। সংস্থাটি জানিয়েছে, দ্রুতই নতুন দেশের নাম প্রকাশ করা হবে।চলতি বছরের এপ্রিল মাসে পাহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে, যার পর থেকেই দুই দেশের ক্রীড়াসংশ্লিষ্ট সম্পর্ক আরও খারাপ হয়। সম্প্রতি ভারত সরকার নতুন নীতি প্রণয়ন করেছে, যার অধীনে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে। যদিও বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে দুই দেশের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, তবে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব সেসব প্রতিযোগিতাতেও পড়ছে।এবারের জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবারের মতো ২৪টি দেশ অংশ নেবে। ভারতের চেন্নাই ও মাদুরাই শহরে অনুষ্ঠিত হবে এই আসর, যা চলবে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া ছুলুর চালা এলাকায় ছুনিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত Read more

ভৈরবকে জেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন
ভৈরবকে জেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরবকে বাংলাদেশের ৬৫ তম জেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন ও বিক্ষােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ঘণ্টাব্যাপী Read more

পিরোজপুরে নিজ বসতঘরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরে নিজ বসতঘরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বৈরামপুর গ্রামে নিজ বসতঘর থেকে রোকেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার Read more

গলাচিপায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কর্তন
গলাচিপায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কর্তন

পটুয়াখালীর গলাচিপায় রাতের আঁধারে জোরপূর্বক জমি দখল করে ঘর উত্তোলনের চেষ্টা ও বাগানের গাছ কর্তনের অভিযোগ উঠেছে রফিক মাতুব্বর (৩০) Read more

মাছের প্রাচুর্যে সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা
মাছের প্রাচুর্যে সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা

সামুদ্রিক মাছের প্রজনন, উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে দেশের সমুদ্রসীমায় শুরু হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন