জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বৃহৎ পরিসরের ক্রীড়া উৎসব ‘শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫ (সিজন: ১)’। আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য আয়োজন, যেখানে অংশ নেবে বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা।আয়োজকদের দেওয়া তথ্যমতে, কার্নিভালে থাকছে মোট ছয়টি ইভেন্ট— কম্বাইন্ড ক্রিকেট, আর্ম রেসলিং (বালক), ট্রেজার হান্ট, করপোরেট কুইজ, সাপলুডো (বালিকা) এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড ইভেন্ট।আয়োজকরা জানান, এই কার্নিভালের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, দলগত চেতনা বিকাশ এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলা। পাশাপাশি প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সহযোগিতা বৃদ্ধির সুযোগও তৈরি করবে এই আয়োজন।টুর্নামেন্টের সমাপনী দিনে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক খালেদ মাসুদ পাইলট এবং ক্রিকেটার সৌম্য সরকার। তাঁদের উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করছেন আয়োজকরা।পুরো টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মোঃ ফেরদৌস হোসেন সোহান এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফয়সাল মুরাদ। সার্বিক সহযোগিতায় রয়েছে ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ সংগঠন। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ক্লেমন, আর মিডিয়া পার্টনার টি-স্পোর্টস।নিজের অনুভূতি প্রকাশ করে আয়োজক মোঃ ফেরদৌস হোসেন সোহান বলেন, ‘আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষায় নয়, খেলাধুলাতেও স্বতন্ত্র অবস্থান তৈরি করুক। শিক্ষার্থীরা যখন খেলাধুলায় যুক্ত থাকে, তখন তারা নেতিবাচক অভ্যাস থেকে দূরে থেকে ইতিবাচক জীবনে মনোযোগী হয়। এবার আমরা ক্রিকেট ও ইনডোর গেমস দিয়ে শুরু করছি, ভবিষ্যতে ফুটবল, আউটডোর গেমস এবং ই-স্পোর্টস নিয়েও আয়োজন করার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল গ্রেফতার
সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল গ্রেফতার

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস Read more

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতাকে গণপিটুনি
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতাকে গণপিটুনি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজহার (৫২) নামে এক শরবত বিক্রেতার বিরুদ্ধে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত আজহারকে Read more

এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার

স্থানীয় চার প্রতিষ্ঠান থেকে প্রতি লিটার ১৬১ টাকা করে এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার অনুমোদন Read more

শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ
শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ

এশিয়া কাপে সুপার ফোর থেকে হতাশাজনক বিদায়ের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে নেমেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে Read more

পিরোজপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠিত
পিরোজপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠিত

পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে এ আয়োজনে ছিল জুলাই Read more

থানা থেকে পালালেন আ.লীগ নেতা, তড়িঘড়ি করে ধরে আনা হলো বড় ভাইকে!
থানা থেকে পালালেন আ.লীগ নেতা, তড়িঘড়ি করে ধরে আনা হলো বড় ভাইকে!

আওয়ামী লীগ নেতাকে আটক করে থানায় নিয়ে আসার পর থানা থেকে তার পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তীতে ওই নেতাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন