কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত সোয়া ৮ টায় চান্দিনা পৌরসভার মহারং পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেফতার করে চান্দিনা থানা পুলিশ।তিনি মহারং গ্রামের হাজী আলী মিয়ার ছেলে। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এবং উত্তরা থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া কুমিল্লার চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।এর আগে মো. মফিজুল ইসলাম ২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত তিনি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ এর কর্মী হিসেবে রাজনীতিতে আসেন তিনি। এর পর চান্দিনা উপজেলা যুবলীগ এবং পরবর্তীতে ১৯৯৯ সাল থেকে তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে ‘ছায়ানীড়’ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
নাগরপুরে ‘ছায়ানীড়’ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন Read more

ধামরাইয়ে মামার বাসা থেকে ভাগ্নীর ঝুলন্ত লাশ উদ্ধার
ধামরাইয়ে মামার বাসা থেকে ভাগ্নীর ঝুলন্ত লাশ উদ্ধার

ধামরাইয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আকলিমা (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার গাংগুটিয়া Read more

শরীয়তপুরে স্ত্রীকে হত্যা ও লাশ গুমের দায়ে স্বামীর যাবজ্জীবন
শরীয়তপুরে স্ত্রীকে হত্যা ও লাশ গুমের দায়ে স্বামীর যাবজ্জীবন

শরীয়তপুরের জাজিরা উপজেলায় চাঞ্চল্যকর স্ত্রী হত্যার ঘটনায় দীর্ঘ ১৮ বছর পর আদালত রায় ঘোষণা করেছে। স্ত্রীকে হত্যা ও মরদেহ গুমের Read more

বিদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব
বিদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব

সৌদিসহ বিদেশি কর্মীদের জন্য নতুন ভলান্টিয়ারি পেনশন এবং সেভিং প্রোগ্রাম চালুর ঘোষণা দিতে যাচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সবশেষ Read more

মেহেরপুরে অস্ত্রসহ ১১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
মেহেরপুরে অস্ত্রসহ ১১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ ইমান আলী ওরফে ইমান ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) গভীর Read more

আজ শহীদ জিয়ার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া
আজ শহীদ জিয়ার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে আজ বুধবার (৩১ ডিসেম্বর)।বাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন