শুষ্ক আবহাওয়ায় রাজধানীর বাতাসে ক্রমেই যেন বাড়ছে দূষণের মাত্রা। বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের তালিকায় শীর্ষ ৬ নম্বরে উঠে এসেছে ঢাকা। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে পাকিস্তানের লাহোর।শহরটির বাতাসের মানের স্কোর ৫৭১। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি তালিকার শীর্ষ ২ নম্বরে ৪৭১ স্কোর নিয়ে অবস্থান করছে প্রতিবেশী ভারতের দিল্লি। বাতাসের এই মানও দিল্লিবাসীর জন্য ‘ঝুঁকিপূর্ণ’। এছাড়া তালিকার শীর্ষ ৩ নম্বরে আছে চীনের বেইজিং, স্কোর ২০২। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’।এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৬ নম্বরে ১৫৭ স্কোর নিয়ে আছে রাজধানী ঢাকা। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। অন্যদিকে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় রাজধানীর ৯ এলাকায় বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো- মিরপুরের ইস্টার্ন হাউজিং, দক্ষিণ পল্লবী, কল্যাণপুর, মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, তেজগাঁওয়ের শান্তা ফোরাম, গোড়ান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুকাররম ভবন এলাকা।একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জানা যায়, তারা পুকুর ঘাটে শামুক Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা ও শিক্ষক নিহত
সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা ও শিক্ষক নিহত

নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়ন বিএনপির নেতা তিলনী স্কুলের শিক্ষক ইব্রাহিম হোসেন রাজশাহীতে মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি Read more

সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে ইউএপি শিক্ষার্থীদের ক্যাম্পেইন
সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে ইউএপি শিক্ষার্থীদের ক্যাম্পেইন

‘বিপণনের শক্তি সমাজের ইতিবাচক পরিবর্তনে ব্যবহার করা সম্ভব’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে ওষুধ পাওয়ার ‘নাগরিক অধিকার’ নিশ্চিতের দাবিতে Read more

ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, ঘুমন্ত নারীর মর্মান্তিক মৃত্যু
ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, ঘুমন্ত নারীর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বসতঘরে ঢুকে পড়ে। দুর্ঘটনার সময় ট্রাকটি উল্টে গিয়ে ঘরে Read more

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত
কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। জেলার কুমারখালীতে মাঠে ধান কাটার সময় এক কৃষক এবং মিরপুর উপজেলায় স্টিয়ারিং টলি চালক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন