সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে অভিযুক্ত এসআই বাস কাউন্টারকে বার হাজার, সেবা লাইন বাস কাউন্টারকে বার হাজার, জেনিন বাস কাউন্টারকে দশ হাজার ও অভি এন্টারপ্রাইজ বাস কাউন্টারকে পাঁচ হাজার সহ সর্বমোট উনপঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১০টায় শহরের বাজার স্টেশন এলাকার ব্যস্ততম সড়কের পাশে অবস্থিত উপরোক্ত বাস কাউন্টার গুলোতে যৌথবাহিনীর ফোর্স সহকারে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো রুহুল আমিন এবং বিআরটিএ’র পরিদর্শক হাফিজুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এবং বিআরটিএ’র ২০১৮ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর সদস্য যাত্রী হাসান রশিদ অর্ক’র কাছে থেকে ৩৭৬ টাকার কাছে ৫০০ টাকা নেয়া হয়েছে। অপর যাত্রী শাপলা খাতুনের কাছে চারজনের জন্য এক টিকিটে ১৫০০ টাকা লিখে ২০০০ টাকা ভাড়া আদায় করেছে সেবা লাইন বাস কাউন্টার। সেবা লাইনের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বলেন, কিলোমিটার হিসেবে ঢাকার ভাড়া আসে ৩৮৪ টাকা। ঢাকা থেকে সিরাজগঞ্জে আসার পথে খালি বাস আসার লোকসান পোাশানোর জন্য যাত্রী প্রতি ৫০০ টাকা নেয়া হচ্ছে।বাস মালিক সমিতির নেতা রোমান আহম্মেদ জানান, ঈদের আগে বাস মালিক ও জেলা প্রশাসনের সাথে সমঝোতা বৈঠকে জেলা প্রশাসক মহোদয় মৌখিকভাবে টিকিট প্রতি ৫০ টাকা বেশি নেয়ার অনুমোদন দিয়েছেন। কিন্তু প্রশাসনের সাথে মালিকদের বেঠকের রেজুলেশনের বাইরে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভ্রাম্যমান আদালত করে জরিমানা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু।পিএম 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালীতে আধিপত্যের দ্বন্দ্বে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন
পটুয়াখালীতে আধিপত্যের দ্বন্দ্বে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তার ও পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সার্ভিস জেটি ঘাটে লোড-আনলোডের কাজে শ্রমিক সরবারহের বিরোধকে কেন্দ্র Read more

চাল আমদানির প্রয়োজন নাও হতে পারে: খাদ্য উপদেষ্টা
চাল আমদানির প্রয়োজন নাও হতে পারে: খাদ্য উপদেষ্টা

দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি ‘অত্যন্ত সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি Read more

জীবননগরে শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা
জীবননগরে শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে একসময় খেজুর গাছে ভরপুর ছিল। শীত আসলেই ব্যস্ত হয়ে পড়তেন গাছিরা। বিকেল হলেই গাছে Read more

অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’
অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের জন্য বাংলাদেশ থেকে এবার প্রতিনিধিত্ব করবে ‘বাড়ির নাম শাহানা’। আসন্ন ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসরে Read more

ভোলায় র‍্যাবের হাতে কথিত ‘জিনের বাদশা’ গ্রেফতার
ভোলায় র‍্যাবের হাতে কথিত ‘জিনের বাদশা’ গ্রেফতার

চট্টগ্রামের এক প্রবাসীর কাছ থেকে অভিনব প্রতারণার মাধ্যমে ৫৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় ভোলায় কথিত ‘জিনের বাদশা’ কামাল মীর Read more

বর্বর ইসরাইলি সেনারা বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলেছে: শহিদুল আলম
বর্বর ইসরাইলি সেনারা বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলেছে: শহিদুল আলম

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। আজ শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন