অস্ট্রেলিয়ার এক তরুণ ক্রিকেটার বলের আঘাতে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মেলবোর্নে। স্থানীয় ক্লাব ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব জানিয়েছে, এই দুর্ঘটনায় তারা ‘পুরোপুরি বিধ্বস্ত’।১৭ বছর বয়সি বেন অস্টিন ছিলেন প্রতিশ্রুতিশীল এক ক্রিকেটার। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ম্যাচের আগে অনুশীলনের সময় তিনি অটোমেটিক বোলিং মেশিনের মুখোমুখি ছিলেন। হেলমেট পরা অবস্থায় বল মাথা ও গলার অংশে লাগে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান তিনি।ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেনের মৃত্যুর খবরে আমরা সম্পূর্ণ ভেঙে পড়েছি। তার মৃত্যু আমাদের পুরো ক্রিকেট সম্প্রদায়ের জন্য এক বিশাল ধাক্কা।’ক্লাবটি আরও জানায়, বেন ছিলেন এক ‘তারকা ক্রিকেটার, দুর্দান্ত নেতা ও অসাধারণ এক মানুষ’।ক্রিকেটে এমন মৃত্যু খুব বিরল। সর্বশেষ অস্ট্রেলিয়ায় বড় ধরনের এ ঘটনা ঘটে ২০১৪ সালে, যখন শেফিল্ড শিল্ডের এক ম্যাচে বলের আঘাতে মারা যান টেস্ট তারকা ফিলিপ হিউজ।হিউজের মৃত্যু বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছিল। তার পর থেকেই মাথা ও ঘাড়ের সুরক্ষা বাড়ানো হয় এবং চালু করা হয় নতুন কনকাশন প্রটোকল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে চা-বাগানে বোনকে কুপিয়ে হত্যা
ফটিকছড়িতে চা-বাগানে বোনকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উদালিয়া চা-বাগানে বঁটি দিয়ে কুপিয়ে চাচাতো বোনকে হত্যার অভিযোগ উঠেছে রতন দাশ (৩৭) নামের এক ভাইয়ের বিরুদ্ধে।শনিবার Read more

কমপ্লিট শাটডাউনে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
কমপ্লিট শাটডাউনে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউনের Read more

খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

কক্সবাজারে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে ৩৫ ভর্তির অধিকাংশই শিশু
কক্সবাজারে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে ৩৫ ভর্তির অধিকাংশই শিশু

কক্সবাজারে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে জনস্বাস্থ্য নিয়ে। জেলায় গত কয়েক দিনে অন্তত ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক শুরু
খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক শুরু

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে, যা Read more

তাপের তাণ্ডব চুয়াডাঙ্গায়, পারদ ৩৯.৫ ডিগ্রি!
তাপের তাণ্ডব চুয়াডাঙ্গায়, পারদ ৩৯.৫ ডিগ্রি!

চুয়াডাঙ্গায় ফের মাঝারি তাপপ্রবাহ শুরু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন