নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ট্যাংকলরির (জ্বালানি তেলবাহী গাড়ি) চাপায় আয়েশা আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মো. খালেদ হোসেন (২৭) নামে এক যুবক।আয়েশা আক্তার পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর তাপালবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। খালেদ হোসেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি মুজিববাগ এলাকার হাসান আলীর ছেলে।আহত খালেদ হোসেন জানান, তিনি ও আয়েশা সোনারগাঁও থেকে পঞ্চবটির দিকে যাচ্ছিলেন। মৌচাক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া গতির ট্যাংকলরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়েন। সে সময় লরিটি আয়েশাকে চাপা দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান বলেন, “একটি ট্যাংকলরি পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী তরুণী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও ট্যাংকলরিটি জব্দ করি। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। তাকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার অভিযানে ডাকাত দলের নেতা এমদাদুল হক (৪০) কে গ্রেফতার করা হয়েছে।  বৃহস্পতিবার (১৯ জুন ) রাতে  গোপন Read more

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

গত বছরের ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৫ আগস্ট) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর Read more

আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি Read more

মা মিথিলার পর এবার বাবা তাহসানের সঙ্গে অভিনয়ে আইরা
মা মিথিলার পর এবার বাবা তাহসানের সঙ্গে অভিনয়ে আইরা

বাবা তাহসান রহমান খান ও মা রাফিয়াত রশিদ মিথিলা দুজনেই শোবিজের মানুষ। দাম্পত্য জীবনে তাদের বিচ্ছেদ হলেও গান-অভিনয়ে মানুষের ভালোবাসা Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠাতে হলে চলতি মাসের বিল ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে। Read more

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই
মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন