এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠাতে হলে চলতি মাসের বিল ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে। প্রতিষ্ঠান প্রধানদের প্রতি এ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।আজ রবিবার (২৬ অক্টোবর) অধিদপ্তরের ইএমআইএস সেল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ২০২৫ সালের জানুয়ারি থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে দেওয়া হচ্ছে। আর জুলাই পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। আগস্ট মাস থেকে এমপিও বিল অনলাইনে দাখিলের জন্য প্রতিষ্ঠান প্রধানদের apps.emis.gov.bd লিংকে লগইন করে বিল সাবমিটের ব্যবস্থা করা হয়েছে।প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিও সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। আর এ তথ্যের ভিত্তিতেই এমপিও ইএফটিতে পাঠানো হবে এবং কোনো ভুল তথ্যের কারণে অর্থ প্রেরিত না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুপস্থিতির কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে সেটিও বিল সাবমিট অপশনে উল্লেখ করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের সাবমিট তথ্যকেই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হবে।নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ২৭ অক্টোবরের মধ্যে অক্টোবর মাসের এমপিও বিল অনলাইনে দাখিল করতে হবে। না হলে ইএফটিতে পাঠানোর প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে ৭০ কেজি নিষিদ্ধ বাসুডিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
মুন্সিগঞ্জে ৭০ কেজি নিষিদ্ধ বাসুডিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ বাসুডিন কীটনাশক মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৭০ কেজি নিষিদ্ধ বাসুডিন Read more

খানসামায় ট্রাংকভর্তি ৬৭.৪ কেজি গাঁজা, পুলিশের জালে মাদক ব্যবসায়ী
খানসামায় ট্রাংকভর্তি ৬৭.৪ কেজি গাঁজা, পুলিশের জালে মাদক ব্যবসায়ী

দিনাজপুরের খানসামা উপজেলায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম আজাদ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার Read more

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুরের পূবাইলে দিশারী নামে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।শুক্রবার (১৯ Read more

মা ইলিশ সংরক্ষণে মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু
মা ইলিশ সংরক্ষণে মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু

মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ২২ দিন সব প্রজাতির মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল, জরিমানা Read more

স্বামীর কথায় নিজেকে শেষ করলেন স্ত্রী, দায়ী করলেন শ্বশুর ও ননদকে
স্বামীর কথায় নিজেকে শেষ করলেন স্ত্রী, দায়ী করলেন শ্বশুর ও ননদকে

মাত্র চার মাস আগে বিয়ে হয়েছিল ২৩ বছর বয়সী এক নারীর। কিন্তু সে আত্মহত্যা করার আগে একটি ভিডিও রেকর্ড রেখে Read more

সিরাজদিখানে গাঁজার গাছসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
সিরাজদিখানে গাঁজার গাছসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রায় ৩ কেজি গাঁজা ও একটি ৯ ফুট উচ্চতার তাজা গাঁজার গাছসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন