জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদের দেশে যত বড় নেতা, দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত, তত বেশি টাকা পাচারের রেকর্ডও তার নামে থাকে। আমাদের দেশে এখন উল্টা হয়ে গেছে, যেখানে নেতাদের আমানতদার হওয়ার কথা, সেখানে সেই গুণটি কমে গেছে।বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে মিনার কর্তৃক আয়োজিত সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে নেতৃত্বের গুণাবলি নিয়ে আলোচনা করতে গিয়ে এসব কথা বলেন তিনি।মিজানুর রহমান আজহারী বলেন, নেতা বলতে অন্যকে প্রভাবিত, ম্যানেজ করার ক্ষমতাকে বোঝায়।আমরা যদি অন্যকে কোনোভাবে প্রভাবিত করতে পারি, তাহলে আমরা নেতা হয়ে উঠতে পারি। আমাদের সমাজে বা রাষ্ট্রের সমস্যাগুলোর কারণ হচ্ছে অদক্ষ নেতৃত্ব। যদি যথাযোগ্য নেতৃত্ব তৈরি করতে পারতাম, তাহলে এই সমস্যাগুলো থাকত না।তিনি আরো বলেন, আমাদের দেশে অনেক কিছু পরিবর্তন করতে হবে।এই নতুন বাংলাদেশে একটা চমৎকার সময় এসেছে আর ৫৪ বছরেরও আমরা এ সুযোগ পাব না। এই জন্য আমাদের উচিত রাসূল (সা.) এর জীবনী থেকে শিক্ষা নেওয়া। আমাদের নেতাদের আমানতদার হতে হবে, নেতাকে আস্থার জায়গা তৈরি করে নিতে হবে। যেমন রাসূল (সা.) ধীরে ধীরে তা তৈরি করে নিয়েছিলেন।আমানতদারিতার প্রসঙ্গে রাসূল (সা.)-এর জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, হয়রত মুহাম্মদ (স.) নবুয়ত প্রাপ্তির আগে খাদিজা (রা.) সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতেন। খাদিজা (রা.) ইনভেস্ট করতেন আর ওনি (সা.) শ্রম দিতেন। ব্যবসার কাজে নবীজি (সা.) যখন সিরিয়ায় গিয়েছিলেন, তখন খাদিজা (রা.) তাঁর ব্যবসার আচরণ পর্যবেক্ষণের জন্য ওই কাফেলাতে মাইসারা নামে এক বিশ্বস্ত বান্ধবীকে পাঠান। পরে সিরিয়া থেকে ফিরে মাইসারা খাদিজা (রা.)কে নবীজি (সা.)-এর সততা ও আমানতদাদিতার এমন পজিটিভ কথা বলেন যে, খাদিজা (রা.) নবীজি (সা.)কে বিয়ে প্রস্তাব দেন। আমাদের নেতাদের এমনই সততা ও আমানতদার হতে হবে।ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সীরাত মাহফিলে সভাপতিত্ব করেন চবির আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। প্রধান অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। মাহফিলে আরো বক্তব্য দেন চবির সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, আরবি বিভাগের সভাপতি গিয়াস উদ্দীন তালুকদার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুমতাজ উদ্দীন কাদেরী, অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হকসহ চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, মিনারের সভাপতি মোহাম্মদ আলী ও সহসভাপতি মোহাম্মদ পারভেজ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মা মিথিলার পর এবার বাবা তাহসানের সঙ্গে অভিনয়ে আইরা
মা মিথিলার পর এবার বাবা তাহসানের সঙ্গে অভিনয়ে আইরা

বাবা তাহসান রহমান খান ও মা রাফিয়াত রশিদ মিথিলা দুজনেই শোবিজের মানুষ। দাম্পত্য জীবনে তাদের বিচ্ছেদ হলেও গান-অভিনয়ে মানুষের ভালোবাসা Read more

বেপরোয়া মোটরসাইকেল আরোহীর ধাওয়ায় প্রাণ গেল চিকিৎসকের
বেপরোয়া মোটরসাইকেল আরোহীর ধাওয়ায় প্রাণ গেল চিকিৎসকের

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া ও উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীদের ধাওয়ার মুখে হৃদরোগে আক্রান্ত হয়ে এক চিকিৎসক মারা গেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) লাকসামের Read more

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত, অভিযানে হামলাকারীর মৃত্যু
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত, অভিযানে হামলাকারীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আরও দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আটক ২
মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আটক ২

রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় হাতেনাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন