বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এক নেতা বলেছেন—নির্বাচন হতেও পারে, নাও হতে পারে। তাদের এই বক্তব্য শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে। যদি নির্বাচনে বাধাই হোন তাহলে পালিয়ে যাওয়া দলের সাথে আপনাদের পার্থক্য কোথায়?’বুধবার (২৯ অক্টোবর)  দুপুরে নরসিংদীর হেরিটেজ রিসোর্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।যারা সমাজে চাঁদাবাজি করে, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে, নদীর বালি বা অন্যের জমি দখল করে—তারা বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করে রিজভী বলেন, ‘সমাজের সজ্জন মানুষ, ভালো মানুষ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, কৃষক—প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবেন। কিন্তু হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছেন, যারা জনপদে রক্ত ঝরিয়েছেন—তারা বিএনপির সদস্য হতে পারবেন না।’বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন এবং গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছেন। যে নির্বাচন নিশ্চিত করতে বেগম জিয়া জেল খেটেছেন, চিকিৎসা বঞ্চিত হয়েছেন। পরিবারের ঐহিহ্যের সাথে তাল মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। যার ফলশ্রুতিতেই ২৪শে গণঅভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। কিন্তু তিনি ভিন্ন দেশে গিয়েও বসে নেই, নানা মূখী ষড়যন্ত্র করেই যাচ্ছেন। নির্বাচন যাতে না হয়, সেজন্য নির্দেশ দিচ্ছেনবিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল ইসলাম বাবুল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, কেন্দ্রীয় সদস্য আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৫ মার্চের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
২৫ মার্চের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিহত সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৫ Read more

উখিয়ায় র‍্যাবের অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার
উখিয়ায় র‍্যাবের অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-১৫।র‍্যাব-১৫ Read more

একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘এআরএম/আরএম/এসআরএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ Read more

বিতর্কিত মন্তব্য: সেই সহকারী কমিশনার তাপসী চাকরিচ্যুত
বিতর্কিত মন্তব্য: সেই সহকারী কমিশনার তাপসী চাকরিচ্যুত

অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে Read more

টানা বৃষ্টিতে বাজার গরম, মরিচ-সবজির দাম ঊর্ধ্বমুখী
টানা বৃষ্টিতে বাজার গরম, মরিচ-সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বর্ষণে চট্টগ্রাম মহানগরের নাগরিক জীবনের ছন্দপতনের পাশাপাশি নিত্যপণ্যের বাজারেও নেমে এসেছে দামের দাবদাহ। শহরের ছোট-বড় সব বাজারেই ছড়িয়েছে সবজি Read more

শাহজাদপুরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকার, আটক ১
শাহজাদপুরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকার, আটক ১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীদের উপর ধারাবাহিক যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন