তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৪৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালো করলেও বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে পরে চাপে পড়েছে উইন্ডিজ। তাদের দেড়শ রানের আগেই থামিয়েছেন টাইগার বোলাররা।  চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেন্ডন কিংয়ের উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানরা। দলের ১ রানের মাথাতে ৪ বলে ১ রান করে বিদায় নেন কিং।কিংয়ের বিদায়ের পর ঝড় তোলেন আলিক আথানাজে এবং শাই হোপ। দুজনের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে পরিস্থিতি সামলে এগিয়েছে উইন্ডিজ। পাওয়ারপ্লের ৬ ওভারে কিংয়ের উইকেট হারিয়ে ৫০ রান তোলে ক্যারিবিয়ানরা।পাওয়ারপ্লে শেষেও ছুটেছে আলিক এবং হোপের উইলো। দুজনের তাণ্ডবে বোর্ডে দ্রুত রান তুলতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ফিফটি ছুঁয়েছেন দুজনই। ৩৩ বলে ৫২ রান করে দলের ১০৬ রানের মাথাতে থামেন আলিক। তাকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন নাসুম আহমেদ। পরের বলেই শেরফান রাদারফোর্ডকে বোল্ড করেন নাসুম।পরের ওভারে ৩৬ বলে ৫৫ রান করা শাই হোপকে ফেরান মুস্তাফিজুর রহমান। মোমেন্টাম যেন চলে আসে বাংলাদেশের দিকে। পরে একই ওভারে রভম্যান পাওয়েল এবং জেসন হোল্ডারকে ফেরান রিশাদ হোসেন। দুর্দান্তভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ, ফিরিয়েছেন বোলাররা।শেষ ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বলেই দুই উইকেট নেন মুস্তাফিজুর রহমান। সাথে ১ রান আউট মিলে উইকেট যায় ৩টি। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানের পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া ২টি করে উইকেট নেন রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ। ১ উইকেট তুলেছেন তাসকিন আহমেদ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাতিল
জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাতিল

জুলাই গণঅভ্যুত্থানের আটজন শহীদের গেজেট বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন Read more

ভোলায় ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
ভোলায় ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

ভোলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের হেফাজতে থাকা চোরাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের ৫টি মোটরসাইকেল উদ্ধার Read more

যৌথবাহিনীর জালে ৩ ভারতীয়
যৌথবাহিনীর জালে ৩ ভারতীয়

খাগড়াছড়িতে তিন ভারতীয় নাগরিককে আটক করেছেন যৌথবাহিনীর সদস্যরা। বুধবার সন্ধ্যায় পানছড়ির মোহাম্মদপুর থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভারতীয় Read more

যুবদল নেতার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন্দ্রীয় নোটিশ
যুবদল নেতার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন্দ্রীয় নোটিশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে Read more

খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। প্রিয় Read more

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ১০৯ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ১০৯ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন