তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দামের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। একই সঙ্গে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও বৃদ্ধি করেছে। অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটার ১৭ টাকা ৯৪ পয়সা বৃদ্ধি পেয়ে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে এই নতুন দাম ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান জালাল আহমেদ।চলতি এপ্রিল মাসের জন্য অন্যান্য সিলিন্ডারের দামও নির্ধারণ করা হয়েছে।৫.৫ কেজি – ৭৯২ টাকা, ১২.৫ কেজি – ১৮০১ টাকা, ১৫ কেজি – ২১৬১ টাকা, ১৬ কেজি – ২৩০৫ টাকা, ১৮ কেজি, ২৫৯৩ টাকা, ২০ কেজি – ২৮৮১ টাকা, ২২ কেজি – ৩ ১৬৯ টাকা, ২৫ কেজি – ৩৬০১ টাকা, ৩০ কেজি – ৪৩২১ টাকা, ৩৩ কেজি – ৪৭৫৩ টাকা, ৩৫ কেজি – ৫০৪১ টাকা, ৪৫ কেজি – ৬৪২৮ টাকা।এই নতুন দাম এপ্রিল মাসের জন্য কার্যকর থাকবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা
হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। Read more

কমলনগরে ২০ ডায়াগনস্টিক সেন্টার, অভিযান মাত্র চারটিতে!
কমলনগরে ২০ ডায়াগনস্টিক সেন্টার, অভিযান মাত্র চারটিতে!

লক্ষ্মীপুরের কমলনগরে ২০টি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চারটিতে নামমাত্র অভিযান দিয়ে দায়িত্ব শেষ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সব্যসাচী নাথ। এতে গতিহীন Read more

গাজায় সেনা পাঠাবে পাকিস্তান-আজারবাইজান-ইন্দোনেশিয়া!
গাজায় সেনা পাঠাবে পাকিস্তান-আজারবাইজান-ইন্দোনেশিয়া!

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা ও স্থিতিশীলতা রক্ষায় গঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে কোন দেশগুলো অংশ নেবে তা নিয়ে চলছে আলোচনা। Read more

আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের ২৮৪ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ ৩ উইকেটে জয়লাভ করেছে। ওপেনার জাওয়াদ আবরার ৯৬ Read more

বৃদ্ধ সোনা খলিফার ব্রীজ তলার দিন শেষ, পেলেন মাথা গোঁজার ঠাঁই
বৃদ্ধ সোনা খলিফার ব্রীজ তলার দিন শেষ, পেলেন মাথা গোঁজার ঠাঁই

পল্লী কবি জসীম উদ্দীন যদি সোনা খলিফাকে কখনো দেখতেন, তাহলে হয়তো তিনি বলতেন, 'সোনা খলিফাকে দেখতে যদি তোমরা সবে চাও, Read more

টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৫)

ইংল্যান্ড–ভারত ওভাল টেস্টের তৃতীয় দিন আজ। এছাড়াও ২য় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। একনজরে দেখে নিন টিভিতে আজকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন