যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি পরিচালনায় বছরে সরকারের ২ কোটি ২৩ লাখ টাকা খরচ হলেও কোন সুফল আসছে না। স্কেল পরিচালনায় নিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান ইউডিসি কনস্ট্রাকশন বলছে, সড়কে পণ্য পরিবহনকারী বাণিজ্যিক সংগঠনগুলোর সহযোগিতা না পাওয়ায় সেবা দিতে পারছেন না।এদিকে ব্যবসায়ীদের অভিযোগ- ভোমরা, মংলা ও  নওয়াপাড়া বন্দর সড়ক বাদ রেখে কেবল বেনাপোল স্থলবন্দর সড়কে স্কেল চালু করায় এ রুটে বাণিজ্য কমার আশঙ্কায় স্কেল ব্যবহারে তাদের আপত্তি রয়েছে।প্রতিবছর সড়ক উন্নয়নে সরকারি-বেসরকারি সংস্থা হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। তবে পণ্য পরিবহনকারী ট্রাক চালকেরা সড়ক আইন না মানায় অল্প দিনেই সড়ক ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ছে। এতে সড়কে ব্যয় যেমন বাড়ছে তেমনি বাড়ছে দূর্ঘটনা। সড়ক পথে ভারতের সঙ্গে যে বাণিজ্য হয়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে তার ৮০ শতাংশ হয় বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে।বাংলাদেশ-জাপান বন্ধুত্ব সম্পর্ক বাড়াতে জাপানি এনজিও সংস্থা জাইকার অর্থায়নে ১৭ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালে যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় বেনাপোল পৌর গেট এলাকায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ওয়েস্কেল স্থাপন করে।পরবর্তীতে ২০২৪ সালের ১৫ আগস্ট ওয়েস্কেল পরিচালনায় ৪ কোটি ৪৭ লাখ টাকা চুক্তিতে ঠিকাদার প্রতিষ্ঠান ইউডিসিকে টেন্ডার দেয় সরকার। গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে কর্মকর্তা, প্রকৌশলী ও কর্মচারীসহ স্কেল পরিচালনায় ৪২ জন কাজ করছেন। নিরাপত্তায় রয়েছেন ৭ জন আনসার সদস্য। ২০২৪ সালের ১ অক্টোবর এই ওজন স্কেলটি পুরোদমে চালু করার জন্য ‘অংশীজনী সভার’ আয়োজন করে যশোর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। নির্ধারিত দিনে সেখানে উপস্থিত হন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় প্রশাসন ও হাইওয়ে কর্তৃপক্ষ। বেনাপোলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বাধ সাধেন স্কেল উদ্বোধনে। এক প্রকার নিরুপায় হয়ে স্কেল কার্যক্রমের উদ্বোধন না করেই ফিরে আসেন সওজ কর্তৃপক্ষ।অতিরিক্ত পণ্য পরিবহনে প্রথম টনে ৫ হাজার ও দ্বিতীয় টন প্রতি ১০ হাজার টাকা জরিমানা বিধান রাখা হয়েছে। তবে স্কেলে অতিরিক্ত পণ্য সনাক্ত হলেও জরিমানা আদায় বা ওভার লোড বন্ধে কোন প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে পারছেনা কর্তৃপক্ষ। এতে সরকারের বিপুল পরিমানে অর্থ যেমন বিফলে যাচ্ছে তেমনি অতিরিক্ত পণ্য পরিবহনে সড়ক নষ্ট হচ্ছে।পরিবহন ব্যবসায়ীরা বলছেন, নওয়াপাড়া, মংলা ও ভোমরা বন্দর সড়ক বাদ রেখে কেবল বেনাপোলে স্কেল চালু হলে এ রুটে ব্যবসা কমে আসবে। পাশ্ববর্তী বন্দরগুলোতে স্কেল চালু হলে বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি ব্যবহার করবেন ব্যবসায়ীরা।ওজন স্কেল চালু করতে বেনাপোল ট্রাক মালিক সমিতি, সিএন্ডএফ অ্যাসোসিয়েশন ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের বাধার মুখে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় এক প্রকার অসহায় হয়ে পড়েছেন স্কেলটির ইজারাদার কর্তৃপক্ষ ও দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীসহ আনসার সদস্যরা। নিরাপত্তাহীনতার কথাও বলছেন তারা।বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি আতিকুজ্জমান সনি বলেন, ‘পদ্মা নদীর এপারে বেনাপোলসহ আরও চারটি বন্দর রয়েছে। ভোমরা বন্দর, নওয়াপাড়া বন্দর ও মোংলা বন্দর। ভোমরা, নওয়াপাড়া ও মোংলা বন্দরে ওজন নিয়ন্ত্রণ স্কেল স্থাপন না করে বেনাপোল বন্দরসংলগ্ন সড়কে ওজন নিয়ন্ত্রণ স্কেল স্থাপন করে আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।’তিনি বলেন, ‘সড়ক সুরক্ষায় বেনাপোল-যশোর সড়কে ওজন স্কেল স্থাপনকে সাধুবাদ জানাই। তবে অন্য তিনটি বন্দরে ওজন স্কেল স্থাপন করে একত্রে চারটি বন্দর সংলগ্ন সড়কে ওজন স্কেল চালু করার দাবি জানাই। শুধু বেনাপোলে সড়কে ওজন স্কেল চালু করা করা হলে ব্যবসায়ীরা বেনাপোল বন্দর ছেড়ে অন্য বন্দরে চলে যাবে। ক্ষতিগ্রস্ত হবে বেনাপোল বন্দর। এ জন্য এ স্কেল ব্যবহার করা সম্ভব হচ্ছে না।’বেনাপোলের ব্যবসায়ী ও সিএন্ডএফ এজন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘বেনাপোল-যশোর সড়কের পৌর গেট এলাকায় ওজন নিয়ন্ত্রণ স্কেল স্থাপন করার ফলে ব্যবসায়ীদের মধ্যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। প্রতিবেশী মংলা, ভোমরা ও নওয়াপাড়া বন্দরে কোনো ওজন নিয়ন্ত্রণ স্কেল স্থাপন করা হয়নি। বেনাপোল সড়কের ওজন স্কেল চালু করা হলে এ বন্দর দিয়ে ব্যবসা করা সম্ভব নয়। অন্য বন্দর দিয়ে ট্রাকে মাল একটু কম বা বেশি হলেও কোনো সমস্যা হবে না। তাহলে কেন আমি এ বন্দর দিয়ে মাল এনে জরিমানা দিব ? পার্শ্ববর্তী অন্য বন্দরগুলোয় ওজন নিয়ন্ত্রণ স্কেল চালু করা হলে আর কোনো সমস্যা থাকবে না।’নাভারন হাইওয়ে পুলিশের ওসি রোকনুজ্জামান বলেন, ‘বেনাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর। এ মহাসড়ক দিয়ে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক যাতায়াত করে থাকে। এ বন্দরে আসা পণ্যবাহী ট্রাকগুলো বেনাপোল-যশোর সড়ক ব্যবহার করে থাকেন। ট্রাকগুলোতে অতিরিক্ত পণ্য বহন করলেও কোনো ওজন স্লিপ না থাকার কারণে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। পণ্যবাহী ট্রাকের ওজন নিয়ন্ত্রণ করার জন্য বেনাপোল পৌর গেটে ওজন নিয়ন্ত্রণ স্কেল স্থাপন করা হয়েছে। তবে ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত ওজন নিয়ন্ত্রণ স্কেলটি চালু করা সম্ভব হচ্ছে না। এ স্কেলটি চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’বেনাপোল ওজন স্কেলের ইজারাদার ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডের অ্যাডমিন মহিদুল ইসলাম বলেন, ‘স্কেলের কার্যক্রম চালু করতে আমরা এখানে এসেছি। তবে একদিনও জরিমানা আদায় করা সম্ভব হয়নি। এখানে মোট ৪২ জন স্টাফ শিফট অনুযায়ী কাজ করেন। আনসার সদস্য রয়েছেন ৭ জন। বিদ্যুৎ বিল, জেনারেটর খরচসহ প্রতিমাসে তাদের বেতন-ভাতা প্রায় ১০ লাখ টাকা। কার্যক্রম পুরোদমে চালু না হওয়ার ফলে আমাদের বেতন-ভাতাও আটকে আছে।’বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু বলেন, ‘আমার মনে হয় ওজন স্কেলটি চালু হোক- সেটি যশোর সড়ক ও জনপথ বিভাগ চায় না। যদি চাইতো, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতো। আমরাও চাই ওজন স্কেলটি চালু হোক। সরকার লাভবান হোক।’যশোর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী মাহবুব হায়দার খাঁন বলেন, ‘অন্য স্থলবন্দরের চেয়ে বেনাপোলে ট্রাকে ওভারলোড সহনীয় পর্যায়ে আছে। তবুও এ বন্দরে নির্মাণ করা ওজন স্কেলটি চালু করতে ১ সেপ্টেম্বর আমরা অংশীজনী সভার আয়োজন করেছিলাম। সেখানে বিভিন্ন সংগঠনের লোকজন এসে হট্রগোল বাধিয়ে সভা পন্ড করে দেয়। ফলে ওজন স্কেলটি পুরোদমে চালু করা সম্ভব হয়নি।’যশোর সওজের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, ‘ওজন স্কেলটি পুরোদমে চালু করতে সময় লাগছে। তবে এটি চালু করতে বাধাদানকারীদের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি।’ দ্রুতই চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।মনিকো ডিএনকো জেভির প্রকৌশলী মুন্না আজিজ বলেন, ‘ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্টের (বাংলাদেশ) আওতায় বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি নির্মাণ করা হয়। সড়কসহ এর নির্মাণ খরচ ছিল প্রায় সতেরো কোটি। নির্মাণ শেষে এটি হস্তান্তর করা হয় ২০২২ সালে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে আহত ২
চকরিয়ায় ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে আহত ২

চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের বরইতলী মছনিয়া কাটা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মালবাহী ট্রাক ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে এ Read more

ফ্রিজ বিস্ফোরিত হতে পারে যেসব ভুলের কারণে
ফ্রিজ বিস্ফোরিত হতে পারে যেসব ভুলের কারণে

ফ্রিজ আমাদের জীবনের সবচেয়ে দরকারি যন্ত্রগুলোর মধ্যে একটি। আমরা তাজা খাবার, সবজি, ফল এবং দুধপণ্য সংরক্ষণ করি। কিন্তু প্রায় সবাই Read more

শীতে গোসল না করার উপকারিতা
শীতে গোসল না করার উপকারিতা

শীতে রোজ গোসল করাটা কি ভীষণ জরুরি? জেনে অবাক হবেন যে চর্মরোগ বিশেষজ্ঞদের মতে শীতে রোজ গোসল করাটা মোটেও স্বাস্থ্যের Read more

কক্সবাজারে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে ৩৫ ভর্তির অধিকাংশই শিশু
কক্সবাজারে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে ৩৫ ভর্তির অধিকাংশই শিশু

কক্সবাজারে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে জনস্বাস্থ্য নিয়ে। জেলায় গত কয়েক দিনে অন্তত ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

সিরাজদিখানে সড়ক দুুর্ঘটনায় নিহত ১
সিরাজদিখানে সড়ক দুুর্ঘটনায় নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি গাড়ির পেছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ‘ডুয়েল অ্যাকাউন্ট’ ফিচার
বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ‘ডুয়েল অ্যাকাউন্ট’ ফিচার

একই স্মার্টফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালু করছে বিশ্বজুড়ে বার্তা আদান-প্রদানের জন্য বহুল পরিচিত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ‘ডুয়েল অ্যাকাউন্ট’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন