জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি, পণ্যের মোড়কে উৎপাদন তারিখ না থাকা ও অনুমোদন না নিয়ে বিএসটিআই চিহ্ন ব্যবহার করার কারণে শাপলা ফুড প্রোডাক্টস নামের এক বেকারির দোকানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আন্দুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, বুধবার দুপুর পর্যন্ত জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজার এলাকায় বীজ, কীটনাশক, বেকারী ও মুদি দোকানে তদারকি করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরিসহ বিভিন্ন অভিযোগে শাপলা ফুড প্রোডাক্টস এর স্বত্বাধিকারী মো. আবুল বাসারকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় অন্যান্য প্রতিষ্ঠানকে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যায়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুরে ৬ তলা ভবনে আগুন
মিরপুরে ৬ তলা ভবনে আগুন

রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় গ্যারেজে আগুন লেগেছে। শনিবার (২২ জুন) রাতে সাড়ে ১১টার দিকে এ ঘটনা Read more

বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং পেল বেসরকারি ১০ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং পেল বেসরকারি ১০ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ‘সাস্টেইনেবিলিটি রেটিং ২০২৪’- এ ১০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান Read more

নান্দাইলে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
নান্দাইলে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে আসমা খাতুন (৪৮) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার খারুয়া Read more

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে যান চলাচল বন্ধ
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে যান চলাচল বন্ধ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেইয়ান ইউনিয়নের নিমতলা এলাকায় ঢাকামুখী লেনে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল Read more

কোটি টাকা চাঁদা দাবি: কলাবাগান থানার ওসিসহ এসআই প্রত্যাহার
কোটি টাকা চাঁদা দাবি: কলাবাগান থানার ওসিসহ এসআই প্রত্যাহার

সন্ত্রাসীদের নিয়ে গভীর রাতে চাঁদাবাজি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ওসিসহ এক এসআইকে সাময়িক প্রত্যাহার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন