ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো বড় ধরনের হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিশেষ নিরাপত্তা বার্তায় দূতাবাস জানায়, বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত মার্কিন নাগরিক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং কূটনৈতিক স্থাপনাগুলো এই হামলার মূল লক্ষ্যবস্তু হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে ‘অবিলম্বে’ ইরাক ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।মার্কিন দূতাবাসের তথ্যমতে, গত দুই দিন আগে বাগদাদের কেন্দ্রস্থল আল-সাদুন স্ট্রিট থেকে শেলী কিটলসন নামের এক মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক অপহৃত হওয়ার পর এই নিরাপত্তা ঝুঁকি আরও বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে, ইরান-পন্থী শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠী ‘কাতায়িব হিজবুল্লাহ’ এই অপহরণের সাথে জড়িত। দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, মিলিশিয়ারা মার্কিন নাগরিকদের অপহরণের পাশাপাশি হোটেল, বিমানবন্দর এবং জ্বালানি অবকাঠামোসহ যেকোনো মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট স্থাপনায় ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরাকে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে সশস্ত্র গোষ্ঠীগুলো। এর আগে গত ২ মার্চ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাগদাদ দূতাবাস থেকে জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে ইরাকের আকাশপথ কার্যত বন্ধ থাকায় নাগরিকদের স্থলপথে জর্ডান, কুয়েত বা তুরস্কের সীমান্ত দিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৭ অক্টোবর: নামাজের সময়সূচি
২৭ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১১ কার্তিক ১৪৩২ বাংলা, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকারনামাজের Read more

খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত, তলিয়ে গেছে রাস্তাঘাট
খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত, তলিয়ে গেছে রাস্তাঘাট

খুলনায় গত ৩৬ ঘণ্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিন্মাঞ্চলে। তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। টানা Read more

ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল
ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল

ইরানের বিরুদ্ধে ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে অসম যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ঝাঁকে Read more

তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পেশাদার তিন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। শুক্রবার (২৩ Read more

জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের জাফলং পর্যটন এলাকায় দাদীর সাথে ঘুরতে গিয়ে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন