চুয়াডাঙ্গায় গৃহবধু লাইলী সুলতানা কুমকুম হত্যার দায়ে স্বামী শুকুর আলীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় শুকুর আলীর পিতা আসান মল্লিক ও মা সাহেদা খাতুনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডে দণ্ডিত শুকুর আলী আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুর স্কুলপাড়ার আসান মল্লিকের ছেলে। তবে শুকুর আলী পলাতক রয়েছে।মামলার বিবরণে জানা যায়, আলমডাঙ্গার এনায়েতপুর গ্রামে ২০১৪ সালের ২৭ নভেম্বর যৌতুকের দাবিতে স্বামীর বাড়িতে লাইলী সুলতানা কুমকুমকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কুমকুমের পিতা আলমডাঙ্গার পারদূর্গাপুরের সামসুল জোয়র্দ্দার মেয়ে কুমকুমকে হত্যার অভিযোগে স্বামী শুকুর আলী, শ্বশুর আসান মল্লিক ও শাশুড়ি সাহেদা খাতুনকে আসামী করে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলাটি দীর্ঘ তদন্ত শেষে আলমডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা এসআই আনিছুর রহমান শুকুর আলীসহ তিন জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শুকুর আলীকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে খালাসের আদেশ দেন আদালত।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক
রংপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে শ্রী রঞ্জন রায় (১৯) Read more

ভারতে মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুন
ভারতে মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুন

ভারতের ওড়িশায় মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুনের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত বিষ্ণু কুমার বর্মা (২২) অভিযোগের সত্যতা Read more

রাজবাড়ীতে আ.লীগের ১০ নেতা কারাগারে
রাজবাড়ীতে আ.লীগের ১০ নেতা কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজবাড়ীতে আ.লীগের ১০ জন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) Read more

বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত: সালাহউদ্দিন
বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত: সালাহউদ্দিন

যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (০৪ আগস্ট) গুলশানে নিজ Read more

বিএনপি নেতা খুনের মামলার আসামির বস্তাবন্দি লাশ উদ্ধার
বিএনপি নেতা খুনের মামলার আসামির বস্তাবন্দি লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের মাত্র দুই দিন পর বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন