‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে চাঁদপুরে মোটরসাইকেল চালকদের মাঝে শতাধিক হেলমেট বিতরণ করা হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সড়ক বিভাগের যৌথ আয়োজনে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে এ হেলমেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন। তিনি জানান, সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর বিআরটিএ’র ইন্সপেক্টর মোঃ আলাউদ্দিন হোসেন, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, মোঃ মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ শাহিন হোসেন।বিতরণ অনুষ্ঠানে মোটরসাইকেল আরোহীদের গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই করে তাদেরকে এই হেলমেট প্রদান করা হয়। হেলমেট বিতরণ কার্যক্রমে মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ অংশ নেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপাশা বসুর ছবিতে তোলপাড় নেটদুনিয়া
বিপাশা বসুর ছবিতে তোলপাড় নেটদুনিয়া

বিপাশা বসুর নামটা শুলনেই চোখে ভেসে ওঠে বোল্ড এক আবেদনময়ী নায়িকার প্রতিচ্ছবি। একসময় বলিউডে তিনি বোল্ড অভিনেত্রী হিসেবেই পরিচিত ছিলেন। Read more

নড়াইলে সাপের কামড়ে গ্রাম পুলিশের মৃত্যু
নড়াইলে সাপের কামড়ে গ্রাম পুলিশের মৃত্যু

নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ফনিভূষণ দাস (৫০) সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) Read more

অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী এক কিশোরকে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ
অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী এক কিশোরকে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন নামের ষোল বছর বয়সি এক কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট Read more

গাজীপুরে বিএনপি কর্মীদের হামলায় সাংবাদিকসহ আহত ১২
গাজীপুরে বিএনপি কর্মীদের হামলায় সাংবাদিকসহ আহত ১২

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় বিএনপি নেতাকর্মীদের হামলা যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন গোয়েন্দা সংস্থা সদস্যসহ ১২ জন সাংবাদিক আহত হয়েছেন । শনিবার (১৭ Read more

ইসরাইলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান নিহত
ইসরাইলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান নিহত

ইরানের রাজধানী তেহরানে ইসরাইলের একাধিক বিমান হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার Read more

বিয়ে করেছেন ‘দঙ্গল’-এর গীতা
বিয়ে করেছেন ‘দঙ্গল’-এর গীতা

ভারতীয় অভিনেত্রী জাইরা ওয়াসিম। ২০১৬ সালে আমির খানের ‘দঙ্গল’ দিয়ে মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রাখেন তিনি। প্রথম সিনেমাতেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন