লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাগলা গ্রামের হাওলাদারপাড়া-বারঘর সড়কটি ৪০ বছরেও পাকা করণের উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। রাস্তাটি নির্মাণের পর থেকেই রয়েছে কাঁচা। বর্ষা মৌসুমে ওই এলাকার ২০ হাজার মানুষের দুর্ভোগের যেন শেষ নেই।এলাকাবাসী জানান, চরকাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাগলা গ্রামের হোসেন হাওলাদারের বাড়ি থেকে ‘বারঘর’ হয়ে কিল্লার রোড নামক স্থান পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা নির্মাণের ৪০ বছর পর থেকেই কাঁচা রয়েছে। রাস্তার আশেপাশে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। সরকার আসে, সরকার যায়; এলজিইডি অফিসার এসে আবার চলে যায়। কিন্তু রাস্তাটি পাকা করণের উদ্যোগ কেউ নেয়নি। শুধু আশ্বাসেই পার করলো ৪০ বছর।গত সরকারের শেষ সময়ে কমলনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির লোকজন এসে সার্ভে করে কাজ শেষ করেন। এর পর থেকে আর কোনো খবর নেননি তারা। ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ এই সড়কটির এমন দুরাবস্থায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, এ অবহেলিত অঞ্চলের গুরুত্বপূর্ণ রাস্তাটি পিচ ঢালাই করা হোক।স্থানীয় বাসিন্দা আকবর হোসেন আরজু হাওলাদার বলেন, হাওলাদারপাড়া-বারঘর সড়কটি ৪০ বছর ধরে অবহেলিত। প্রতিদিন স্থানীয় ফজুমিয়ারহাট বাজারে যেতে হয়। বর্ষা মৌসুমে হাটবাজারে ও মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে যেতে কষ্ট হয়। আমরা দ্রুত রাস্তাটি পাকা করণের দাবি জানাই।মাওলানা ওসমান গনি বলেন, রাস্তাটির দুপাশে ২০ হাজার মানুষের বসবাস। বর্ষা মৌসুমে স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা পাঠদান করতে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে কষ্ট হয়। বর্ষার সময়ে মানুষের হাঁটাচলা বন্ধ থাকে। তখন বাধ্য হয়ে বিকল্প সড়ক ব্যবহার করতে হয়। আমরা চাই গুরুত্বপূর্ণ এই রাস্তাটি পাকা করা হোক।স্থানীয় ইউপি সদস্য মোঃ নিজাম উদ্দিন বলেন, রাস্তাটি পাকা করণের জন্য অনেকবার এ আসনের সাবেক এমপি মেজর (অব:) আবদুল মান্নানের কাছে কয়েকবার অনুরোধ করেছিলাম। তিনি আশ্বাস দিয়েও করেননি। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে রাস্তাটি পাকা করার জোর দাবি জানাই।চরকাদিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হারুন দুঃখ প্রকাশ করে বলেন, ওই রাস্তাটি এই ইউনিয়নের একটা গুরুত্বপূর্ণ সড়ক। অথচ ৪০ বছর হয়ে গেল, রাস্তাটি পাকা করণের কোনো উদ্যোগ কেউ নেয়নি। রাস্তাটি পাকা করণের জন্য তিনি এলজিইডি অফিসারকে অনুরোধ করবেন।কমলনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদ বলেন, সরেজমিনে গিয়ে দেখে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত-উজ-জামান বলেন, বিষয়টি দেখার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারী বর্ষণ ও সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
ভারী বর্ষণ ও সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

দেশের ৩ বিভাগে ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জনিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর Read more

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভালোবেসে অবশেষে’
হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভালোবেসে অবশেষে’

প্রতি ঈদেই বর্ণাঢ্য ইত্যাদির পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। তার এবারের ঈদের নাটকের নাম ‘ভালোবেসে অবশেষে’। Read more

ভোরের নিস্তব্ধতায় দুর্গাপুরে এক ঝুলন্ত দেহ
ভোরের নিস্তব্ধতায় দুর্গাপুরে এক ঝুলন্ত দেহ

ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি দুর্গাপুরের হাট কানপাড়া বাজারের দিকে। চারপাশে যেন এক ধরনের নিস্তব্ধতা। এমনই এক সকালে, সবজি Read more

টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত
টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ সড়কে কার্ভাটভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।এসময় স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর Read more

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে পাঁচজনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন