মানবপাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়ায় আটকেপড়া আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন।মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমানবন্দরে কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রত্যাবাসিত এই নাগরিকদের পথখরচ, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা দিয়েছে।লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ার সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমের নিবিড় সহযোগিতায় এই ১৭৪ জন অনিয়মিত অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফেরত আসা এসব নাগরিকের মধ্যে অনেকেই দেশটিতে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ফেরা এসব নাগরিককে তাদের তিক্ত অভিজ্ঞতা জনসাধারণের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইবির ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ
ইবির ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের Read more

ধামইরহাট সীমান্তে ২৯ লক্ষ টাকার মাদক জব্দ
ধামইরহাট সীমান্তে ২৯ লক্ষ টাকার মাদক জব্দ

নওগাঁর ধামইরহাট সীমান্তে বাংলাদেশ বিজিবির অভিযানে ১৪ হাজার ৬শত পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে ১৪ বিজিবি। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত Read more

গণঅধিকার পরিষদের সাথে ঐক্য নিয়ে যা বললেন সারজিস
গণঅধিকার পরিষদের সাথে ঐক্য নিয়ে যা বললেন সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ার আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল
বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল

‎বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে শহরের Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মো. আলিমুল নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। শুক্রবার (২৫ Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদীতে ধস, খানাখন্দে ভোগান্তি চরমে
ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদীতে ধস, খানাখন্দে ভোগান্তি চরমে

ঢাকা-বরিশাল মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত একটি মহাসড়ক। এটি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। বরিশাল বিভাগের ছয়টি জেলা ছাড়াও খুলনা ও গোপালগঞ্জের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন