দেশের কারখানাগুলোতে স্বচ্ছন্দে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দোহায় সাংবাদিকদের বলেছেন, ‘অনেকে বলেছেন, গ্যাসের অভাবে তারা কারখানা স্থাপন করতে পারছেন না। তাই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই যাতে পর্যাপ্ত গ্যাস (বিদেশ থেকে) আনা যায়।’প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দোহা সফরের সময় কাতার এনার্জির সাথে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল।তিনি বলেন, বাংলাদেশের কারখানাগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে মিগগির স্থলভিত্তিক এলএনজি টার্মিনালটি স্থাপন করা হবে।প্রধান উপদেষ্টার দোহা সফর সম্পর্কে তিনি বলেন, এই সফর অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে।শফিকুল আলম বলেছেন,  ‘আমি বলব এটি সবচেয়ে সফল এবং অত্যন্ত আকর্ষণীয় সফরগুলোর মধ্যে একটি।’শফিকুল আলম আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এবং অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবেন।দেশের অর্থনীতির উত্থান-পতনের কথা তুলে ধরে তিনি বলেন, ক্ষমতাচ্যুত সরকারের সময় ৩২০ কোটি মার্কিন ডলার ঋণ ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা কমিয়ে ৬০ কোটি মার্কিন ডলারে নিয়ে এসেছে।প্রেস সচিব আরও বলেন, অবশিষ্ট ঋণ কয়েক মাসের মধ্যে পরিশোধ করা হবে। তিনি আরও বলেছেন, ‘এটি বিশ্বের বাইরে ইতিবাচক সংকেতের অনুভূতি যে আমরা ব্যবসার জন্য প্রস্তুত।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ম্যান সিটিতে নতুন মাঝমাঠের সৈনিক, এসি মিলান থেকে এলেন রেইন্ডার্স
ম্যান সিটিতে নতুন মাঝমাঠের সৈনিক, এসি মিলান থেকে এলেন রেইন্ডার্স

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুম খুব একটা ভালো কাটেনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর আগেই বিদায় নিয়েছিল Read more

মির্জাপুরে কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক, তিন বছর পর স্বামী গ্রেপ্তার!
মির্জাপুরে কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক, তিন বছর পর স্বামী গ্রেপ্তার!

টাঙ্গাইলের মির্জাপুরে তিন বছর আগে কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিয়ে সিঙ্গাপুর পালিয়ে যান নাজিম দেওয়ান (৪২)। এরপর আদালত তার Read more

নেত্রকোনায় অবৈধ কয়লা বোঝাই ট্রাক জব্দ
নেত্রকোনায় অবৈধ কয়লা বোঝাই ট্রাক জব্দ

নেত্রকোনার দূর্গাপুরে অবৈধ কয়লাবাহী ট্রাকসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২৪ মে) দুপুরে পৌর শহরের বিরিশিরি বাজারে অভিযান চালিয়ে এই ট্রাক Read more

ভূঞাপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
ভূঞাপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়া ফজল আলী নামের এক (৮০) বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন