সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে নগদ ৪ হাজার ৯০ টাকাসহ ৬ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের হাটদেলুয়া গ্রামে অভিযান চালায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।শুক্রবার দুপুরে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে জুয়ার আসর বসার অভিযোগ ছিল।তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন ডিবিপ্রধান হলেন ডিআইজি শফিকুল ইসলাম
নতুন ডিবিপ্রধান হলেন ডিআইজি শফিকুল ইসলাম

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন পাওয়া ডিআইজি শফিকুল ইসলাম।বুধবার (২৭ আগস্ট) Read more

বিশ্ব অটিজম দিবস আজ
বিশ্ব অটিজম দিবস আজ

অটিজমের শিকার বাচ্চাদের অনেককেই ছোটবেলা দেখে বোঝার উপায় থাকে না যে অটিজমের শিকার। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখন কথা Read more

শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরের আলোচিত কলেজছাত্র সাব্বির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো. ওয়াজ আলীকে (৬০) বগুড়া থেকে গ্রেফতার করা  হয়েছে Read more

গণহত্যার প্রতিবাদে ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন
গণহত্যার প্রতিবাদে ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। বুধবার (০৮ অক্টোবর) স্পেনের সংসদে Read more

গোয়ালন্দে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
গোয়ালন্দে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে ৬৪ গ্রাম হেরোইনসহ তাহেরা খাতুন (৪১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন