বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকেও কারাগারে পাঠিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়, এমনকি তাকে স্লো পয়জন দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি।’মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সালাম পিন্টু বলেন, ‘বহু আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে একসময় সৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে। কিন্তু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তারা ১৫ বছর মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে। সেই ষড়যন্ত্র আজও চলছে।’তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু গ্রেপ্তারই করা হয়নি, তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। তারপরও তিনি দেশ ও দলের প্রতি অনুগত থেকেছেন। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে।’বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র প্রদীপ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাই এই দলকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। আগামী নির্বাচন বানচাল করার চেষ্টাও চলছে।’নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যে নির্যাতন সহ্য করেছেন, তা এই দেশের মানুষের জন্য। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণের কাছে যেতে হবে এবং তাদের পাশে থাকতে হবে। আজকে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এ জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণের পাশে থাকতে হবে।’অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) Read more

সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের দুই গোডাউন সিলগালা
সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের দুই গোডাউন সিলগালা

চট্টগ্রামের সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুইটি গোডাউন জব্দ ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সাতকানিয়া Read more

‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড
‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড

চলতি বছরের মে মাসে পাকিস্তান-ভারত যুদ্ধে মোদি সরকারকে এমন একটি শিক্ষা দেওয়া হয়েছে, যা তারা কখনো ভুলবে না বলে জানিয়েছেন Read more

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৫
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৫

রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্পের পাশে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও তিন Read more

সকালের নাশতায় কোন খাবারগুলো রাখবেন: পুষ্টিবিদের পরামর্শ
সকালের নাশতায় কোন খাবারগুলো রাখবেন: পুষ্টিবিদের পরামর্শ

সকালের নাশতা দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার। অনেকেই ওজন বাড়ার ভয়ে নাশতা বাদ দেন, যা শরীরের জন্য ক্ষতিকর। আবার কেউ কেউ Read more

ডাকসুতে সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদল বিজয়ী হবে: রিজভী
ডাকসুতে সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদল বিজয়ী হবে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ছাত্রদলের প্যানেলই বিজয়ী হবে বলে জানিয়েছেন বিএনপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন